
২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গেছে বাংলাদেশ। টেস্ট খেলতে এবারও নিজেদের কোনো বিখ্যাত ভেন্যুতে নয়, অস্ট্রেলিয়া বাংলাদেশকে আতিথেয়তা দিচ্ছে ডারউন ও ম্যাকের মতো তুলনামূলক কম পরিচিত মাঠে। যে মাঠেই খেলা হোক; নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হকদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের কাছেই অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার অভিজ্ঞতা নতুন। সেখানে বাকিদের কথা নাই-বা বলা গেল।
ডারউইনে পৌঁছে বাংলাদেশ দল নিশ্চয়ই সূক্ষ্মভাবে বিশ্লেষণ করছে প্রতিপক্ষের ক্রিকেটারদের। বোঝার চেষ্টা করছে কারা হতে পারেন তাদের বড় হুমকি। অস্ট্রেলিয়া সবশেষ টেস্ট খেলেছে গত জানুয়ারিতে, অ্যাশেজে সিরিজে। বাংলাদেশ সিরিজকে সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) শক্তিশালী দলই ঘোষণা করেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে থাকা জশ হ্যাজলউড এক বছর পর ফিরছেন বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট সিরিজ দিয়েই। এ বছরের জানুয়ারিতে পাঁচ ম্যাচের অ্যাশেজে কামিন্স খেলেছেন এক ম্যাচ, দুই ম্যাচ খেলেছেন লায়ন। বাংলাদেশ সিরিজ দিয়ে কামিন্স ফিরছেন অধিনায়ক হয়ে।
কামিন্স-লায়ন-হ্যাজলউড তো আছেনই। শান্ত-মুশফিকদের বড় পরীক্ষা দিতে হতে পারে মিচেল স্টার্কের বিপক্ষে। স্টার্কের আগুনে বোলিংয়ে ইংল্যান্ডের ব্যাটাররা চোখে রীতিমতো সরষে ফুল দেখেন। ৩১ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে ১৫৮ রান করে সিরিজসেরার পুরস্কার জেতেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার। ঘরের মাঠে তাঁর চেয়ে বেশি উইকেট নিয়েছেন শেন ওয়ার্ন (৩১৯), গ্লেন ম্যাকগ্রা (২৮৯) ও লায়ন (২৭৩)। স্কট বোল্যান্ডও দারুণ কার্যকরী হয়ে উঠতে পারেন। কদিন আগে বিসিবি প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছিলেন, ডারউইনের উইকেটটা বাংলাদেশের মতোই। লায়নের ঘূর্ণিজাদুও বাংলাদেশকে ভোগাতে পারে।
নাহিদ রানাকে হারিয়ে বাংলাদেশের পেস আক্রমণের ধার কমেছে। অস্ট্রেলিয়ার ব্যাটাররা নিশ্চিতভাবে রান উৎসবে মেতে ওঠার প্রস্তুতিই নিচ্ছেন। দুর্দান্ত ফর্মে থাকা ট্রাভিস হেডের সঙ্গে ব্যাটে শাণ দিচ্ছেন স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, মারনাস লাবুশেন, জশ ইংলিশরাও। আছেন ক্যামেরন গ্রিন, বিউ ওয়েবস্টারের মতো অলরাউন্ডারও।
বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে এক মাস আগেই। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে শান্তর দল আড়াই দিনে ইনিংস ও ৮৫ রানে হেরেছে। অস্ট্রেলিয়া সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে নাহিদ রানাকে হারিয়ে। টেস্ট সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেও রানাকে নিয়ে চলছে চর্চা। বাংলাদেশের গতিতারকাকে না পাওয়ার আক্ষেপ করে গতকাল সাংবাদিকদের হাইপারফরম্যান্স (এইচপি) বিভাগের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন বলেন, ‘নাহিদ রানাকে নিয়ে আমিও খুব রোমাঞ্চিত ছিলাম। কবে দেখব রানা অজি ব্যাটারদের বাউন্সার মারছে। খেললে অন্য রকম একটা রোমাঞ্চ থাকত। যেহেতু নেই, এখানে আফসোস করে লাভ নেই। তবে আমার মতে অন্য বোলার যারা আছে, তারাও যদি একটু বুদ্ধি করে বোলিং করতে পারে, আমার মতে তারাও অনেক ভালো করবে।’
১৪ জুন মিরপুরে অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ওয়ানডের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর মাঠেই নামা হয়নি লিটন দাসের। চোটে পড়ায় দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা এই উইকেটরক্ষক ব্যাটারের ফেরাটা হচ্ছে সেই অজিদের বিপক্ষে। একেবারে শেষ মুহূর্তে লিটনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথম টেস্টের দলে। আশঙ্কা করা হয়েছিল অস্ট্রেলিয়া সফরে সিরিজের প্রথম টেস্টে নাও খেলা হতে পারে তাঁর। কিন্তু পুনর্বাসনে ভালো অগ্রগতির কারণে তাঁকে এখন প্রথম টেস্টের জন্য বিবেচনায় রাখা হচ্ছে। অস্ট্রেলিয়ায় তাঁকে কীভাবে খেলতে হবে, সেই পরামর্শ দিয়ে সালাহ উদ্দীন বলেন, ‘টেস্টে হয়তো অনেক হাই ইনটেনসিটিতে খেলা হয় না। একটা টেস্টে ম্যাচে দৌড়ে ৩-৪ রান খুব কম হয়। হয়তো সে খুব দ্রুত দৌড়ায়। কিন্তু উইকেটরক্ষক হিসেবে তার হয়তো ৮০-৯০ ওভার স্প্রিন্ট টানতে হবে না। সে যদি ব্যাটিংটা করতে পারে, যদি রানিং বিটুইন দ্য উইকেটে মোটামুটি সে ভালো করে এবং সে যদি খেলার মতো অবস্থায় থাকে, আমি মনে করি এটা যুক্তিযুক্ত হবে।’

রঞ্জি ট্রফির টানা দুই মৌসুম দুর্দান্ত পারফর্ম করেছেন আকিব নবি। এরপরও যেন কোনোভাবেই ভারতীয় দলে জায়গা পাচ্ছিলেন। অবশেষে অপেক্ষা ফুরাল এই পেসারের। চোটের কারণে ছিটকে যাওয়া যশপ্রীতি বুমরার বদলি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সিরিজের দলে ডাক পেলেন আকিব।
১২ মিনিট আগে
পোর্ট অব স্পেন টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৩৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা যেভাবে হয়েছিল, তাতে স্বাগতিকদের বিপদ আরও বাড়তে পারত। সেটা হতে দেননি গ্রিভস। ব্যাট করতে নেমে দলীয় ১৭৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সারির ব্যাটারদের হারিয়ে যখন অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল ক্যারিবীয়
১ ঘণ্টা আগে
২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দী ইমরান খান। তখন থেকে অনেকটা লোকচক্ষুর আড়ালেই পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবার তাঁর কারামুক্তির ইঙ্গিত পাওয়া গেছে ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমে।
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে থাকার কথা হয়তো লিটন দাস কল্পনাও করতে পারেননি। তবে গতকাল তাঁর সতীর্থরা বাংলাদেশ ছাড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর নাম অন্তর্ভুক্ত করেছে। সদ্য চোট থেকে সেরে ওঠা এই উইকেটরক্ষক ব্যাটারকে নতুন কন্ডিশনে খেলার পরামর্শ দিয়েছেন মোহাম্মদ সালাহ উদ্দীন।
১৪ ঘণ্টা আগে