
রঞ্জি ট্রফির টানা দুই মৌসুম দুর্দান্ত পারফর্ম করেছেন আকিব নবি। এরপরও যেন কোনোভাবেই ভারতীয় দলে জায়গা পাচ্ছিলেন। অবশেষে অপেক্ষা ফুরাল এই পেসারের। চোটের কারণে ছিটকে যাওয়া যশপ্রীতি বুমরার বদলি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সিরিজের দলে ডাক পেলেন আকিব।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাঁ হাঁটুতে চোট পান বুমরা। সেই চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় শ্রীলঙ্কা সফরের দল থেকে ছিটকে গেছেন ভারতের এই অভিজ্ঞ পেসার। এর আগে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, বুমরাহর পরিবর্তে দলে জায়গা পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন আকিব। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
দল ঘোষণার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই বলেছে, ‘নির্বাচক কমিটি যশপ্রীত বুমরার পরিবর্তে আকিব নবিকে দলে অন্তর্ভুক্ত করেছে। জম্মু ও কাশ্মীরের এই পেসার প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেলেন।’
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কারই পেয়েছেন আকিব। রঞ্জি ট্রফির সবশেষ দুই মৌসুমে ১০৪ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমেই শিকার করেছেন ৬০ উইকেট। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ইতিহাসে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির শিরোপা জেতে জম্মু ও কাশ্মীর।
ভারতীয় দলে জায়গা করে নেওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিলেন আকিব। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারত ‘এ’ দলের হয়ে দুটি প্রথম শ্রেণির ম্যাচে খেলেন তিনি। সেই সিরিজে ৬ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কাড়েন এই বোলার।
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ আগস্ট; ভেন্যু গল। কলম্বোতে ২৩ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) অংশ।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের দল: শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রার, আকিব নবি, দেবদূত পাডিক্কাল ও সারাংশ জৈন।

রোববার অমৃতসর সিনিয়রের হয়ে তারন তারনের বিপক্ষে মাত্র ৯১ বলে ২৩৩ রান করেন অভিষেক। ২৫ বছর বয়সী ওপেনারের ইনিংসটি সাজানো ছিল ১৫টি চার ও ২৫ ছক্কায়। স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য; ২৫৬.০৪। সেই ম্যাচে অভিষেকের একটি ছক্কার ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
৩৩ মিনিট আগে
অস্ট্রেলিয়ার মাটিতে বরাবরই বাড়তি সুবিধা পেয়ে থাকেন পেসাররা। অজিদের আছে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, জশ বোল্যান্ডদের মতো দুর্দান্ত সব পেসার। তাঁদের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটারদের যে কঠিন পরীক্ষাই দিতে হবে, সেই বাস্তবতা বুঝতে পারছেন সুমন। তবে বাংলাদেশ যে এবার আর শুধু খেলার জন্যই খেলবে না
১ ঘণ্টা আগে
পোর্ট অব স্পেন টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৩৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা যেভাবে হয়েছিল, তাতে স্বাগতিকদের বিপদ আরও বাড়তে পারত। সেটা হতে দেননি গ্রিভস। ব্যাট করতে নেমে দলীয় ১৭৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সারির ব্যাটারদের হারিয়ে যখন অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল ক্যারিবীয়
২ ঘণ্টা আগে
২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গেছে বাংলাদেশ। টেস্ট খেলতে এবারও নিজেদের কোনো বিখ্যাত ভেন্যুতে নয়, অস্ট্রেলিয়া বাংলাদেশকে আতিথেয়তা দিচ্ছে ডারউন ও ম্যাকের মতো তুলনামূলক কম পরিচিত মাঠে। যে মাঠেই খেলা হোক; নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হকদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের কাছেই
৩ ঘণ্টা আগে