অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে অনুমিতভাবে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। মালয়েশিয়ায় আজ অনুষ্ঠিত ড্রয়ে র্যাঙ্কিং বিবেচনায় বাংলাদেশ ছিল শেষ পটে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুরকে।
১ সেপ্টেম্বর শুরু হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশের গ্রুপের সবগুলো ম্যাচ আয়োজন করবে ভিয়েতনাম। বরাবরই বাংলাদেশের দৌড় থাকে বাছাইপর্ব পর্যন্ত। কখনো মূলপর্বে খেলার সুযোগ হয়নি। ১১ গ্রুপের চ্যাম্পিয়ন দল ও সেরা ৪ রানার্সআপ জায়গা করে নেবে মূলপর্বে।
এবার অনূর্ধ্ব-২৩ দলে দেখা যেতে পারে প্রবাসীদের মেলা। জুনের শেষে ৩০ জনের বেশি প্রবাসী ফুটবলারদের ট্রায়াল নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টিকে গেলে অনেকেই জায়গা করে নেবেন অনূর্ধ্ব-২৩ দলে।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে