
বার্সেলোনার লা লিগা শিরোপা ধরে রাখার মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন লামিনে ইয়ামাল। দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পুরস্কার পেলেন এই তরুণ উইঙ্গার। লা লিগার ২০২৫-২৬ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সময়ের আলোচিত ফুটবলার।
সদ্য শেষ হওয়া লা লিগায় ১৬ গোল করেন ইয়ামাল। এ ছাড়া সতীর্থদের দিয়ে করান আরও ১১টি। এক মৌসুমে তিনবার লা লিগার মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নতুন কীর্তি গড়েছেন তিনি। গোলসংখ্যার দিক থেকেও লা লিগায় বার্সেলোনার হয়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই স্প্যানিশ তারকা। হ্যামস্ট্রিং চোটের কারণে তিনি মৌসুমের শেষ ছয়টি ম্যাচ খেলতে পারেননি।
ইয়ামালের মৌসুমসেরা হওয়া নিয়ে বার্সেলোনার দেওয়া এক বিবৃতিতে বলা বলেছে, ‘প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য সে (ইয়ামাল) যেন এক বড় মাথাব্যথা। বার্সেলোনার আক্রমণভাগের হুমকি ঠেকাতে তাদের সত্যিকারের কঠিন পরিশ্রম করতে হয়। পরিসংখ্যানের বাইরেও তরুণ এই কাতালান ফুটবলার ১৬টি গোল করেছে এবং ১১টি অ্যাসিস্ট দিয়েছে। লা লিগায় আর কোনো খেলোয়াড় এত বেশি গোলের সুযোগ তৈরি করে দেওয়া পাস দিতে পারেনি।’
মৌসুমে কয়েক দফা কুঁচকির চোটে ভুগলেও আগামী সপ্তাহে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে ফিট থাকবেন ইয়ামাল, এমন আশাই করছে স্প্যানিশ ম্যানেজমেন্ট। মাত্র ১৬ বছর বয়সে পেশাদার ফুটবলে আলোড়ন তোলা ইয়ামাল ইতোমধ্যেই স্পেন জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। ২০২৪ সালে স্প্যানিশদের হয়ে রেকর্ড চতুর্থ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পথেও তিনি রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান।
এদিকে বার্সেলোনার সফল মৌসুমের স্বীকৃতি পেয়েছেন দলের প্রধান কোচ হান্সি ফ্লিক। বৃহস্পতিবার তাঁকে লা লিগার বর্ষসেরা কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪০ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে