
সপ্তাহটা বেশ চাপেই কাটবে আর্সেনালের। আজ রাতে চ্যাম্পিয়নস লিগে ইতালি সফরে গানাররা মুখোমুখি হবে ইন্টার মিলানের। আগামী রোববার প্রিমিয়ার লিগে খেলতে হবে স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে। তবে এমন দুই বড় ম্যাচের আগে মিকেল আর্তেতার দুশ্চিন্তার শেষ নেই।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচে হারের তিক্ত স্বাদ নিয়ে সান সিরোতে নামবে আর্সেনাল। প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয়হীন গানাররা অবশ্য চ্যাম্পিয়নস লিগে ৭ পয়েন্ট পেয়ে আশা বাঁচিয়ে রেখেছে দ্বিতীয় রাউন্ডে খেলার। ইন্টারের পয়েন্টও সমান। আর্সেনালের মতো ইতালিয়ান চ্যাম্পিয়নদেরও এই সপ্তাহ কাটবে চাপে। পরের রোববার সিরি ‘আ’তে নাপোলিকেও আতিথেয়তা দিতে হবে তাদের।
তবে এ মৌসুমে ঘরোয়া লিগের পারফরম্যান্সে আর্সেনালের চেয়ে এগিয়ে ইন্টার। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৮ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে গানারদের মুখোমুখি হবে সিমোনে ইনজাঘির দল। লিগে আগের ম্যাচে ভেনেৎসিয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও পরের দুই ম্যাচের ভালো করার তাড়না আগেই দিয়ে রেখেছেন ইন্টার কোচ, ‘আর্সেনাল ও নাপোলির বিপক্ষে আমাদের আরও ভালো খেলতে হবে।’
তবে ম্যাচটা আর্সেনালের বিপক্ষে বলেই স্বস্তিতে থাকার সুযোগ নেই ইনজাঘির। টুর্নামেন্টে দুই দলের প্রথম ও শেষ দেখা ২০০৩-০৪ মৌসুমের গ্রুপপর্বে। সেবার এমিরেটসে ৩-০ গোলে হারের পর ফিরতি লেগে প্রত্যাবর্তনের গল্প লিখে ইন্টারের মাঠে ৫-১ গোলে জিতেছিল আর্সেনাল। দুঃসময়ে নিশ্চয় অতীত থেকেই প্রেরণা নিতে চাইবেন আর্তেতা। তবে এরই মধ্যে বড় ধাক্কাও কি খাননি তিনি! আর্সেনাল বোর্ডের খুব কাছের একজনকে হারিয়েছেন আর্তেতা। পদত্যাগ করেছেন আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর এডু।
চ্যাম্পিয়নস লিগের আরেক ম্যাচে ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি। দুই দলের জন্যই এখন আর পয়েন্ট হারানোর সুযোগ নেই। এখন পর্যন্ত যে তাদের জয় মাত্র ১টি। মাঠে নামবে দারুণ ছন্দে থাকা বার্সেলোনাও। সার্বিয়া সফরে প্রতিপক্ষ রেড স্টার বেলগ্রেড। প্রতিপক্ষ তুলনামূলক সহজ হলেও ভুল করতে চান না হানসি ফ্লিক। বার্সা কোচ ভুল না করার কথা জানিয়ে দিয়েছেন দিয়েছেন শিষ্যদের।

মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
৩ ঘণ্টা আগে