
দুই গোলের লিড ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত ৯১তম মিনিটে কার্লোস এস্পির গোলে লা লিগায় এলচেকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচের শেষ দিকে একসঙ্গে একাধিক আক্রমণাত্মক খেলোয়াড় মাঠে নামিয়ে বড় ঝুঁকি নিয়েছিলেন বলে জানিয়েছেন রিয়াল কোচ জোসে মরিনিও।
প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল। আরদা গুলের ফ্রি কিক এলচের গোলরক্ষক মাতিয়াস দিতুরোর গায়ে লেগে জালে ঢুকে যায়। এরপর ইয়ান দিয়োমান্দের ক্রস থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। তবে দ্বিতীয়ার্ধের শেষ দিকে দুটি গোল করে ম্যাচে সমতা ফেরায় এলচে।
এরপর মরিনিও কার্লোস এস্পি ও এন্দ্রিককে মাঠে নামান। এমবাপ্পে, জুড বেলিংহাম, দিয়োমান্দে ও ব্রাহিম দিয়াজের সঙ্গে যোগ দেন এই দুই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত সেই ঝুঁকিই কাজে দেয়। বেলিংহামের পাস থেকে এমবাপ্পে বল পেয়ে ক্রস করেন। সেই ক্রস থেকে ৯১তম মিনিটে গোল করেন এস্পি।
ম্যাচ শেষে মরিনিও বলেন, ‘শেষ দিকে পরিবর্তনগুলো করার সময় আমি সবকিছুই ঝুঁকিতে রেখেছিলাম। আমরা জিতেছি, তবে হেরেও যেতে পারতাম। আমাদের এটা করতেই হতো, কারণ ড্র যথেষ্ট ছিল না।’
এস্পির প্রশংসাও করেছেন মরিনিও। চলতি মৌসুমে এবার দ্বিতীয় ম্যাচে শেষ দিকে গুরুত্বপূর্ণ গোল করলেন এই ফরোয়ার্ড। এর আগে এস্পানিওলের বিপক্ষেও শেষ মুহূর্তে গোল করেছিলেন তিনি। রিয়াল বেতিসের বিপক্ষে দুর্দান্ত বাইসাইকেল কিক থেকে সমতাসূচক গোল করলেও সেটি বাতিল হয়েছিল।
এস্পি সম্পর্কে মরিনিও বলেন, ‘সে (এস্পি) ভালো করছে, দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তার সামনে এমন একজন খেলোয়াড় আছে, যিনি স্বাভাবিক কোনো খেলোয়াড় নন (এমবাপ্পে)। দুজনকে একসঙ্গে খেলানো সহজ নয়।’
তবে দুই গোলের লিড নষ্ট করায় রিয়ালের সমস্যাটাও স্পষ্ট হয়েছে বলে মনে করেন মরিনিও। ম্যাচ শেষ করার মতো একাধিক সুযোগ পেয়েও দল সেগুলো কাজে লাগাতে পারেনি বলে জানান তিনি, ‘যেসব ম্যাচ দেখে মনে হয় সব শেষ, সেসব ম্যাচে আমরা তিন, চার, পাঁচটি সুযোগ পাই ম্যাচটা শেষ করে দেওয়ার। কিন্তু তা করি না।’
মরিনিও আরও যোগ করেন, ‘আমরা গোল করতে পারিনি, ৩ বা ৪-০ করে ম্যাচটা শেষ করতে পারিনি। যখন বিষয়টা সহজ মনে হয়, তখনই আপনি এমন সুযোগ দিয়ে বসেন, বিশেষ করে প্রতিপক্ষের মাঠে এবং এমন সব স্টেডিয়ামে। ওরা একটি গোল করে এবং ম্যাচটা উন্মুক্ত হয়ে যায়। ভালো বিষয় হলো, কঠিন পরিস্থিতিতে দল প্রতিক্রিয়া দেখায় এবং জিতে যায়।’

এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের প্রথম রাউন্ডে আল নাসরকে ৪-০ গোলে হারিয়েছে আল আইন। বড় এই জয়ের পর ম্যাচের একটি ঘটনা নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে উদ্দেশ্য করে আল আইনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
১২ মিনিট আগে
চীনের জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম চার ম্যাচে চার জয়। চায়নিজ তাইপের বিপক্ষে ৭-০, পাকিস্তানের বিপক্ষে ৫-১, কাজাখস্তানের বিপক্ষে ৪-০, হংকংয়ের বিপক্ষে ৬-০, চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের মেয়েদের দাপটটা এমনই ছিল। চার ম্যাচে ২২ গোল করে পুলসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা দলটির আক্রমণভাগে বারবার সামনে এসেছে এক
২ ঘণ্টা আগে
১৫ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানলেন জেমস রদ্রিগেজ। কলম্বিয়ার হয়ে রেকর্ড ১৩১ ম্যাচ খেলার রেকর্ড গড়ে অবসরের ঘোষণা দিলেন এই তারকা ফুটবলার। একই সঙ্গে ৩১ গোল ও ৪৩ অ্যাসিস্ট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন রদ্রিগেজ।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচের অপেক্ষা ফুরাচ্ছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও বিদায়ী ম্যাচ খেলতে দেশের জার্সিতে ফিরছেন এই ফরোয়ার্ড। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন মেসি।
৩ ঘণ্টা আগে