Ajker Patrika

যুক্তরাষ্ট্রের হয়ে ইতিহাস গড়ে ভাষা হারিয়ে ফেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৫: ৩১
যুক্তরাষ্ট্রের হয়ে ইতিহাস গড়ে ভাষা হারিয়ে ফেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ গোলদাতা এখন কাভান সুলিভান। ছবি: সংগৃহীত

কাভান সুলিভান মাঠে নামলেই যেন হয়ে যায় একের পর এক রেকর্ড। ঘরোয়া ফুটবলে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে তো বটেই। এমনকি যুক্তরাষ্ট্রের জার্সিতেও গড়ে চলেছেন নিত্যনতুন কীর্তি। কদিন আগে অভিষেকে কীর্তি গড়ার পর এবার সবচেয়ে কম বয়সে গোলের কীর্তিও গড়ে ফেললেন কাভান।

আরিজোনায় গত রাতে প্রীতি ম্যাচে মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে ৬২ মিনিটে গোল করে ইতিহাসের পাতায় নাম লেখালেন কাভান। ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের কীর্তি গড়েছেন তিনি। মাত্র কদিন আগেই যে রেকর্ডটি গড়েছিলেন তাঁর সতীর্থ ম্যাথিস আলবার্ট। ২৯ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ১৭ বছর ১৩১ দিন বয়সে অ্যালবার্ট গোল করেছিলেন।

ম্যাচ শেষে গোল সম্পর্কে কথা বলতে গিয়ে যেন ভাষা হারিয়ে ফেলেছেন কাভান। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার বলেন, ‘আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত এটা। তিন, চার, পাঁচ, ছয় বছর বয়স থেকেই এমন কিছুর স্বপ্ন দেখেছিলেন। শুধু আজকের (গতকাল) কয়েক ঘণ্টা নয়, পুরো জীবনজুড়েই এমন মুহূর্তের কল্পনা করেছিলাম।’

৬২ মিনিটে মেক্সিকোর গোলরক্ষক রাউল রানহেলের ভুলের সুযোগে ইতিহাসের পাতায় নাম লেখালেন কাভান। রানহেলের ভুল পাস রিসিভ করে তাঁর মাথার ওপর দারুণ চিপে কাভান লক্ষ্যভেদ করেছেন।

ঐতিহাসিক গোলের পর সতীর্থরা জড়িয়ে ধরেন কাভানকে। নিজের এই গোল সম্পর্কে বলতে গিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বলেন, ‘আমার শুধু মনে আছে যে বলটাকে চিপ করেছিলাম। আশা করছিলাম যেন সেটা ক্রসবারে না লাগে বা গোলপোস্টের ওপর দিয়ে চলে না যায়। বলটা যখন বাতাসে ছিল, তখন আমি নার্ভাস হয়ে পড়েছিলাম। এরপর... সবকিছু যেন ঝাপসা হয়ে গেছে। সতীর্থরা দৌড়ে এসে আমার সঙ্গে গোল উদযাপন করেছে।’

কাভানের প্রশংসায় পঞ্চমুখ যুক্তরাষ্ট্র কোচ মরিসিও পচেত্তিনো। মেক্সিকোকে ৩-০ গোলে হারানোর পর পচেত্তিনো বলেন, ‘সুলিভান আসলেই যোদ্ধা। বল দখলে রাখার অসাধারণ দক্ষতা তার রয়েছে। আশা করি সুলিভান আরও উন্নতি করবে।’ যুক্তরাষ্ট্রের মতো এমন দল পেয়ে কাভানও অনেক খুশি, ‘এতে আমি সত্যিই খুব খুশি। এই দলটা সত্যিই অসাধারণ।’

মেক্সিকোর বিপক্ষে গতকাল যুক্তরাষ্ট্রের তিন ফুটবলার গোল করেছেন। ৬২ মিনিটে কাভানের ঐতিহাসিক গোলের আগে ২৮ মিনিটে দলের প্রথম গোল করেন জুলিয়ান হল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তৃতীয় গোলের দেখা পায় মার্কিনীরা। ৮৪ মিনিটে গোলটি করেন মালিক তিলমান। মেক্সিকোকে ৩-০ গোলে হারানোর পর যুক্তরাষ্ট্র আরেক প্রতিবেশী দলের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত