
মাঠের লড়াইয়ে উত্তাপ ছড়ায়নি, স্কোরবোর্ডে তাই এর প্রতিফলন দেখা গেল । ফেডারেশন কাপের বহুল প্রতিক্ষিত ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংসের দ্বৈরথ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। এই অমীমাংসিত ফলাফলে মোহামেডান তাদের সেমিফাইনালের পথ অনেকটা পরিষ্কার করলেও, গ্রুপের মারপ্যাঁচে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল কিংস। মোহামেডান ডিফেন্সের ভুলে বল পেয়েছিলেন ইমানুয়েল সানডে, কিন্তু রাকিবের নেওয়া শট গোলরক্ষক সুজন রুখে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে রাকিব হোসেন বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি।
দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে মুজাফ্ফরভের দুর্দান্ত ফ্রি-কিক রুখে দিয়ে কিংসকে ম্যাচে টিকিয়ে রাখেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
ম্যাচের একদম শেষ দিকে মোহামেডানের স্যামুয়েল বোয়াটেং নিশ্চিত গোলের সুযোগ তৈরি করলেও তপু বর্মনের ব্লকিংয়ে গোলবঞ্চিত হয় আলফাজ আহমেদের শিষ্যরা।
পুরো ম্যাচেই ফিনিশিংয়ের অভাব স্পষ্ট ছিল। কিংসের নাবিব নেওয়াজ জীবন ও ফয়সাল আহমেদ ফাহিম বেশ কিছু সুযোগ নষ্ট করেন। ফলে গত লিগ ম্যাচে হারের প্রতিশোধ নেওয়ার মোহামেডানের লক্ষ্য যেমন অপূর্ণ থাকল, তেমনি কিংসকেও মাঠ ছাড়তে হলো এক পয়েন্টের আক্ষেপ নিয়ে।
৩ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে। অন্যদিকে, ২ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে থাকা কিংসের জন্য পরবর্তী ম্যাচগুলো এখন অগ্নিপরীক্ষার সমান।
গ্রুপের বর্তমান সমীকরণ অনুযায়ী, প্লে অফে উঠতে হলে কিংসকে তাদের পরবর্তী ম্যাচগুলোতে বড় ব্যবধানে জয়ের দিকে তাকিয়ে থাকতে হবে। অন্যথায় ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার একটি ক্ষীণ শঙ্কা জেগে রইল কিংসের তাবুতে। যদিও খুব একটা চিন্তিত নন কিংস কোচ মারিও গোমেস, ‘এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ, আগের ম্যাচে হেরে এসেছিলাম। তাই হার না মানাটা জরুরি ছিল। আমরা ভালো খেলেছি, শুধু গোলটাই দরকার ছিল—এইটুকুই। অবশ্যই (প্লে অফে খেলার সুযোগ) আছে। এখন আমরা বিশ্রাম নেব।’
লিগে কিছুদিন আগে কিংসের কাছে ২-০ গোলে হেরেছিল মোহামেডান। দলের খেলায় তাই উন্নতি খুঁজে পেয়েছেন সাদা কালো কোচ আলফাজ আহমেদ, ‘সব মিলিয়ে দল ভালো খেলছে এবং আমরা জয়ের জন্যই মাঠে নেমেছিলাম। তারপরও এটা খেলা, প্রতিপক্ষ দল শক্তিশালী। অবশ্যই তাদের সমীহ করতে হবে। গ্রুপে আমাদের আরেকটি ম্যাচ আছে। ওই ম্যাচ আমরা যদি জিততে পারি তাহলে আমরা কোয়ালিফাই করব এবং সেই ম্যাচের প্রত্যাশায় আমরা থাকছি।’

আটলান্টায় ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ রাজনৈতিকভাবে কতটা উত্তপ্ত ছিল, সেটা তো ম্যাচ শেষেই প্রমাণ হয়েছিল। ৪০ বছরেরও বেশি সময় আগে সংঘটিত সেই যুদ্ধই ছিল উত্তপ্ত হওয়ার কারণ। এবার এর রেশ দেখা গেল এক প্রীতি ম্যাচেও।
২৩ মিনিট আগে
সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল পাকিস্তান। বাবর আজম টেস্ট অধিনায়কত্ব ফিরে পেয়ে দুর্দান্ত খেলেছিলেন। পুরোদস্তুর ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ও বলা যায়। পেয়েছিলেন সিরিজসেরার পুরস্কার। এবার ইংল্যান্ড সফরে সিরিজের প্রথম টেস্টে বাবরকে পাচ্ছে না পাকিস্তান।
১ ঘণ্টা আগে
অভিষেকেই নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদ। লিডসের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে বোরহাম উডের অনূর্ধ্ব-২১ দলের ৫-২ গোলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। দলের দুটি গোলেই অবদান রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকে তেমন একটা পরিচিত নয় বললেই চলে। হবে কী করে? ৩৪ বছরে যে মাঠে সর্বসাকল্যে হয়েছে তিনটি আন্তর্জাতিক ম্যাচ, সেটাকে অচেনা বললেও যেন কম বলা হয়।
২ ঘণ্টা আগে