
সবারই স্বপ্ন জাতীয় দলে জায়গা করে নেওয়া। এই স্বপ্ন পূরণে কারও বছরের পর বছর অপেক্ষা করতে হয়, আবার কেউ অল্প দিনেই কাঙ্ক্ষিত দুয়ারে পা রাখেন। আজ থেকে শুরু হওয়া প্রিমিয়ার লিগে সবাই খেলবে ক্লাবের সাফল্য এনে দিতে। পাপন-কিরন-নোভাদের মতো তরুণদের লক্ষ্য, ক্লাবে আলো ছড়িয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়া। তাঁরা হতে চান দেশের ফুটবলের তারা।
ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবের রাফায়েল টুডু গোলকিপার থেকে পরিণত হয়েছেন স্ট্রাইকার। বিদেশি তারকাদের মাঝেও নিজেকে মেলে ধরতে চান তিনি, হতে চান স্থানীয় ফুটবলারদের মধ্যে সেরা গোলদাতা। টুডু কাল আজকের পত্রিকাকে বলেছেন, ‘বেশির ভাগ দলই বিদেশি খেলোয়াড়দের গুরুত্ব দেয়। আমাদেরও বেশ কয়েকজন বিদেশি আছেন। বিশেষ করে স্ট্রাইকার পজিশনে বিদেশিরাই নিয়মিত দলে জায়গা পান, ভালোও করেন। যে কারণে আমাদের কাজটা কঠিন হয়ে যায়। তবু দলের সবাই আমাকে নিয়ে আশাবাদী। চেষ্টা থাকবে অন্তত দেশিদের মধ্যে সেরা গোলদাতা হওয়ার।’
টুডুর মতো অনেক তরুণ ফুটবলারই চান, এবারের প্রিমিয়ার লিগে সর্বোচ্চটা নিংড়ে দিতে। কদিন আগে নভেম্বরের ফিফা উইন্ডোতে মালদ্বীপের সঙ্গে বদলি নেমে গোল করেছিলেন ২৪ বছর বয়সী পাপন সিং। অভিষেক হওয়ার পর তিন বছরেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি তিনি। এবার আবাহনীর হয়ে লিগে ভালো করে জাতীয় দলে জায়গাটা পোক্ত করতে চান পাপন, ‘আমার লক্ষ্য জাতীয় দলে নিয়মিত হওয়া। এখানে (প্রিমিয়ার লিগ) যদি ভালো করতে পারি, আশা করি সামনে জাতীয় দলের সেরা একাদশে থাকতে পারব। এই লিগে আমাদের দিকে নজর রাখবে সবাই। সুযোগটা কাজে লাগাতে চাই।’

পাপনের চেয়ে মাহমুদুল হাসান কিরনের আফসোস বেশি। ডিফেন্ডার হলেও দলের প্রয়োজনে গোলও করতে পারেন। সেই আরামবাগ দিয়ে শুরু। এরপর রহমতগঞ্জ, বসুন্ধরা কিংস, শেখ জামাল হয়ে আবার রহমতগঞ্জে ফেরা কিরনের। ঘরোয়া ফুটবলে নিয়মিত মুখ হয়েও জাতীয় দলে সুযোগ না পেয়ে কিছুটা হতাশ ২৩ বছর বয়সী ডিফেন্ডার, ‘মৌসুমের পর মৌসুম ভালো করেও জাতীয় দল থেকে ডাক পাই না। সত্যি আমি এবং আমার মতো অনেকেই অবহেলিত।’ তবে তিনি আশা ছাড়ছেন না, এবার লিগে ভালো খেলে জোরালো আওয়াজে কড়া নাড়তে চান জাতীয় দলের দরজায়, ‘তবু আশা ছাড়ছি না। এবার নিজের সঙ্গেই আমার লড়াই। আশা করি, ইতিবাচক কিছু হবে। আর লিগে ভালো করে জাতীয় দল থেকেও সুসংবাদটা পাব।’
সদ্য আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত পিয়াস আহমেদ নোভার লক্ষ্য ফর্টিসের হয়ে ভালো করে জাতীয় দলের জায়গা ধরে রাখা, ‘আমি বুঝতে পারছি, দল আমার থেকে ভালো কিছু চায়। আমিও সেভাবে নিজেকে প্রস্তুত করেছি। আর লিগে ভালো করে জাতীয় দলেও আবার ডাক পাব।’

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে