
ফাহামিদুল ইসলামের জন্য এর চেয়ে ভালো খবর আর কী হতে পারত। রোম থেকে ঢাকায় গতকাল পা রেখেছেন সকালে। কয়েক ঘণ্টা পরই বাংলাদেশের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন তিনি। প্রথমবারের মতো এবার বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফাহামিদুল।
ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে গতকাল ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই দলে ইতালিপ্রবাসী ফাহামিদুল সুযোগ পেয়েছেন। তাঁকে নিয়ে বাফুফে গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিও বার্তায় ফাহামিদুল বলেন, ‘এখানে এসে অনেক ভালো লাগছে। লাল-সবুজ জার্সি পরে বাংলাদেশকে কিছু দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
এ বছরের মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেকে নজরকাড়া পারফরম্যান্স করেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও শিলংয়ে স্বাগতিকদের নাচিয়ে ছেড়েছেন তিনি। হামজার পর শমিত শোম, কিউবা মিচেল, ফাহামিদুলের মতো প্রবাসীদের এখন বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা জোরালো হয়েছে। বাংলাদেশের ফুটবল যেন নতুন এক প্রাণ ফিরে পেয়েছে তাতে। ভক্ত-সমর্থকদের ভালোবাসার ব্যাপারে ফাহামিদুল বলেন, ‘এমন ভালোবাসা দেখানোয় সমর্থকদের ধন্যবাদ। আপনাদের এমন ভালোবাসা পেয়ে সত্যিই অনেক কৃতজ্ঞ। খেলতে এখন মুখিয়ে আছি।’
১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বে খেলবে বাংলাদেশ-সিঙ্গাপুর। একই মাঠে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাহামিদুলের হয়তো এবার বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে।
সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও ২৫ মার্চ ভারত ম্যাচের জন্য চূড়ান্ত দলে জায়গা পাননি ফাহামিদুল। তখন বাংলাদেশ ফুটবল দলের কোচ কাবরেরা বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। এবার ভুটান-সিঙ্গাপুরের বিপক্ষে সুযোগ মেলে কিনা, সেটা সময়ই বলে দেবে।
২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও নজর কেড়েছেন হামজা। একই গ্রুপে থাকা সিঙ্গাপুরও তখন ড্র করেছিল হংকংয়ের সঙ্গে। তাতে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, হংকং—এই চার দলেরই পয়েন্ট এক। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের পরের ম্যাচটাই বাংলাদেশের এবার সিঙ্গাপুরের বিপক্ষে।
আরও পড়ুন:

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে