মাঠজুড়ে দাপট আর একের পর এক আক্রমণের পর শেষ পর্যন্ত দোরিয়েলতনের একমাত্র গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে বসুন্ধরা কিংস। পুরো ম্যাচে কিংসের ফরোয়ার্ডদের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ব্রাদার্স গোলকিপার ইসহাক।
ম্যাচের নবম মিনিটেই সুযোগ তৈরি করেছিল কিংস। দোরিয়েলতনের পা ঘুরে আসা ফাহিমের ক্রসে সাব্বির হেড করলেও বল চলে যায় পোস্টের উপর দিয়ে। ১২ মিনিটে আলমগীর গাজীকে ফাউল করে হলুদ কার্ড দেখেন কিংসের সোহেল রানা সিনিয়র।
১৭ মিনিটে ফাহিমের জোরালো শট আটকে দেন ব্রাদার্স কিপার ইসহাক। তবে ২২ মিনিটে ডেডলক ভাঙে কিংস। ইয়াসিন সিফাতের ভুল পাসে বক্সের সামনে বল পান সাদ। তার কাটব্যাক থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন দোরিয়েলতন।
২৮ মিনিটে বক্সের একটু সামনে হাত দিয়ে বল ধরেন কিংস গোলকিপার জিকো। জামালের নেওয়া ফ্রি-কিক লাফিয়ে কর্নার করে বিপদ সামাল দেন তিনি। বিরতির ঠিক আগে ৪১ মিনিটে ব্রাদার্স অধিনায়ক জামালের একটি আড়াআড়ি শট সাইড জালে লাগে। ১-০ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পায় কিংস। ফাহিমের ক্রসে দোরিয়েলতন হেড করলেও তা ফিরিয়ে দেন ইসহাক। ৫৪ মিনিটে সোহেল রানা জুনিয়রের থ্রু বল ধরে ফাহিমের নেওয়া শট ঠেকান কিপার, ফিরতি শটে দোরিয়েলতন চেষ্টা করলেও তা ব্লক করেন দিয়েরা।
৬৫ মিনিটে রাকিবের ক্রস থেকে ফাঁকা জালে বল জড়াতে ব্যর্থ হন ফাহিম। ৭১ মিনিটে সাদের কাটব্যাকে দোরিয়েলতনের হেড ফিস্ট করে কর্নার করেন ইসহাক। শেষ পর্যন্ত দোরিয়েলতনের ওই এক গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ফুটবল লিগের শীর্ষে আছে কিংস। ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী। দিনের অপর ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে হারিয়েছে পিডব্লিউডি এসসিকে।

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকের রাতটা ভারতীয় ফুটবলের জন্য আলাদা হয়ে থাকার কথা। প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে নেমেছে ব্রাজিলের সিনিয়র জাতীয় দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির বিপক্ষে মাঠে নামাটাই ভারতের জন্য বড় এক উপলক্ষ। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিল ষষ্ঠ, ভারত ১৩৮। ভারত হারবে বলেই অনুমিত ছিল।
৩ ঘণ্টা আগে
২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনে আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ মিঠুন। অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর মতো কালাম সিদ্দিকী অ্যালেনও সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন।
৬ ঘণ্টা আগে
লিগ ও ফেডারেশন কাপ দুটোতেই আবাহনী লিমিটেডের শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। তবে লিগের দ্বিতীয় ম্যাচে এসে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল তারা। চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫–১ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। জোড়া গোল করেন অ্যান্থনি ওকাচি।
৭ ঘণ্টা আগে
ভুলে যাওয়ার মতোই এশিয়াড ক্রিকেট শেষ করল বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও প্রথমবারের মতো ক্রিকেটে তাদের প্রাপ্তির খাতা শূন্য। এমন বাজে একটি আসর শেষে খাবার নিয়ে অজুহাতও দাঁড় করালেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।
৭ ঘণ্টা আগে