
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পরও কিছুটা তোপের মুখে পড়তে হয়েছে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে। শেষ ম্যাচে রিশাদ হোসেনের পরিবর্তে একাদশে বাঁ হাতি স্পিনার তানভীর ইসলামকে দেখা গেছে। বিষয়টি সহজভাবে নিতে পারেননি ভক্তরা। অবশেষে বিষয়টি খোলাসা করলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৪৪ রান দেন রিশাদ; বিনিময়ে তুলে নেন ২ উইকেট। দ্বিতীয় ম্যাচে এই লেগস্পিনারকে দিয়ে ১০ ওভারের কোটা পূরণ করাননি মিরাজ। ৫ ওভারে ২১ রানে ১ উইকেট নেন রিশাদ। এরপরও সিরিজ নির্ধারণী ম্যাচের একাদশে জায়গা হয়নি তাঁর। মুশতাক জানালেন, বিশ্রামের কথা ভেবেই শেষ ওয়ানডের একাদশে রাখা হয়নি রিশাদকে।
মুশতাক বলেন, ‘এটা রিশাদের উন্নতির অংশ। মাঝে মাঝে বাইরে বসতে হয়। মন শক্ত করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট হলো মাইন্ড গেম; গ্রেট টেম্পারমেন্ট থাকতে হবে। দক্ষতা আপনাকে এত দূর নিয়ে আসবে। তবে টিকে থাকতে হবে শক্ত মানসিকতা দিয়ে। কোচ হিসেবে রিশাদকে মানসিকভাবে আরও দৃঢ় করা আমার কাজ। ওকে আসলে ড্রপ দেওয়া হয়নি। সে ভালো বল করেছে। আমরা চেষ্টা করি সব স্পিনার যেন ম্যাচ পায়। তাই কেউ একাদশে না থাকলেও যেন ইতিবাচক থাকে মানসিকভাবে।’
রিশাদকে আরও শানিত করার লক্ষে কাজ করে যাচ্ছেন মুশতাক, ‘রিশাদের সঙ্গে বিভিন্ন বৈচিত্র্য নিয়ে কাজ করছি। বিশেষ করে উইকেটের ব্যবহার এবং গুগলগুলো আরও উন্নত করার চেষ্টা করছি। আমি একটা কথা প্রায়ই বলে থাকি—একই অ্যাকশনে বারবার বল করে যাওয়া একজন লেগ স্পিনারের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ লেগ স্পিনাররা প্রায়ই খরুচে হতে পারে। আমরা ওর (রিশাদ) একশন নিয়ে কাজ করছি। এতে সে আরও পারফেক্ট হয়ে উঠবে। সে বল ভালো ওভার করছে, ভালো বল না করলেও। সব মিলিয়ে অনেক উন্নতি করেছে।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে