
১-১ ব্যবধানে সমতায় থাকায় শেষ ওয়ানডেটি রূপ নিয়েছিল অলিখিত ফাইনালের। শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সেই ‘ফাইনালে’ হেরে গেলেন নিগার সুলাতানা জ্যোতিরা। বাংলাদেশ নারী দলকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছেন লঙ্কান মেয়েরা।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আজ শেষ ম্যাচে আগে ব্যাট করে প্রতিপক্ষকে বড় রানের লক্ষ্য দিতে ব্যর্থ হন জ্যোতিরা। বাংলাদেশের দেওয়া ২১৪ রানের লক্ষ্য ৭ উইকেট ও ২১ বল হাতে রেখেই জিতে যায় সফরকারী দল।
লক্ষ্য ছোট হওয়ায় লঙ্কান ইনিংসের শুরুতেই বল হাতে ঝড় তোলার দরকার ছিল বাংলাদেশের। দলীয় ১৯ রানে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুকে ফিরিয়ে মারুফা আক্তার আশার সঞ্চার করলেও বাংলাদেশকে হতাশ করে দ্বিতীয় উইকেটে সেঞ্চুরি জুটি গড়েন হাসিনা পেরেরা ও ইমেশা দুলানি। তাদের ১০৮ রানের জুটিই গড়ে দেয় সহজ জয়ের ভিত। ব্যক্তিগত ৫৬ রানে দুলানি মারুফার শিকার হলে ভাঙে এই জুটি। কিন্তু এক প্রান্ত আগলে রেখে ওপেনার পেরেরা ১৩১ বলে ৯৫ রানের ইনিংস খেলে সফরকারী দলের জয় ত্বরান্বিত করেন। চারে নামা হার্শিতা সামারাবিক্রমা ৪৪ রানে অপরাজিত থাকেন। মারুফা আক্তার নিয়েছেন ২টি উইকেট।
এর আগে টস জিতে বড় স্কোর গড়ায় আশায় ব্যাটিং বেছে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। পুরো ৫০ ওভার ব্যাট করলেও ৮ উইকেটে তুলতে পারে ২১৩ রান। এই স্কোরে বড় অবদান সোবহানা মোস্তারির; ৮০ বলে ৭৪ রান করেন তিনি।
শুরুটা খুব একটা ভালো হয়নি। ৩৪ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিকেরা। এরপর তৃতীয় উইকেটে শারমিন আক্তার ও নিগার সুলতানা জ্যোতির প্রতিরোধ। কিন্তু শারমিনের (১৭) বিদায়ে ভাঙে তাঁদের ৩৫ রানের জুটি। এরপরই বাংলাদেশ ইনিংসের সবচেয়ে বড় জুটিটি গড়েন সোবাহানা মোস্তারি ও জ্যোতি। চতুর্থ উইকেটে ৬৫ রানের জুটি গড়েন তাঁরা। তবে মন্থরগতিতে ব্যাটিং করেন তাঁরা। এই রান করতে খেলেছেন ১০৪ বল।
দলীয় ১৩৪ রানে ৯০ বলে ৪০ রান করে জ্যোতি বিদায় নিলে ভাঙে এই জুটি। জ্যোতি ফিফটি করতে ব্যর্থ হলেও ফিফটি করেছেন মোস্তারি। ৬৭টি চারে ৬০ বলে ফিফটি ছোঁয়া মোস্তারি আউট হয়েছেন ৭৪ রান করে। ৮টি চারে সাজানো তাঁর ইনিংস। শেষ দিকে ১৬ বলে ২০ রান করেন রিতু মনি। বল হাতে সবচেয়ে সফল কাভিশা দিলহারি; ৪৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ-শ্রীলঙ্কার মেয়েরা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ২৮ ও ৩০ মে এবং ২ এপ্রিল হবে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ।

মাঠজুড়ে দাপট আর একের পর এক আক্রমণের পর শেষ পর্যন্ত দোরিয়েলতনের একমাত্র গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে বসুন্ধরা কিংস। পুরো ম্যাচে কিংসের ফরোয়ার্ডদের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ব্রাদার্স গোলকিপার ইসহাক।
১ ঘণ্টা আগে
ব্যর্থতা পেছনে ফেলে ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের পর সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণে সিরিজ জিতেছে। বাংলাদেশের সাম্প্রতিক টি-টোয়েন্টির পারফরম্যান্সও খারাপ নয়। সবশেষ ৬ সিরিজের মধ্যে পাঁচটাই জিতেছে দলটি। এমতাবস্থায় বাংলাদেশের ক্রিকেট ঠিক পথেই এগোচ্ছে বলে মনে করেন
২ ঘণ্টা আগে
চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে উড়ছে বাংলাদেশের নারী দল। থাইল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করার পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপেকে বড় ব্যবধানে পরাজিত করেছে তারা। টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি আসরে বাংলাদেশের পদক জয়ও নিশ্চিত হলো।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পরও কিছুটা তোপের মুখে পড়তে হয়েছে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে। শেষ ম্যাচে রিশাদ হোসেনের পরিবর্তে একাদশে বাঁ হাতি স্পিনার তানভীর ইসলামকে দেখা গেছে। বিষয়টি সহজভাবে নিতে পারেননি ভক্তরা। অবশেষে বিষয়টি খোলাসা করলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমে
৩ ঘণ্টা আগে