Ajker Patrika

নেইমারকে নিয়ে চিন্তা বাড়ছেই, অনিশ্চিত বিশ্বকাপের প্রথম ম্যাচে

ক্রীড়া ডেস্ক    
নেইমারকে নিয়ে চিন্তা বাড়ছেই, অনিশ্চিত বিশ্বকাপের প্রথম ম্যাচে
ক্যাম্পে রাফিনিয়ার সঙ্গে নেইমার। ছবি: সিবিএফ

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল। দলের সবচেয়ে বড় তারকা নেইমার পায়ের কাফ মাসলে গ্রেড-২ ইনজুরিতে পড়েছেন। জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, সুস্থ হতে লাগবে দুই থেকে তিন সপ্তাহ। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচেও তাঁর মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্গা।

গত ১৭ মে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে খেলতে গিয়ে চোট পান নেইমার। নিও কুইমিকা অ্যারেনায় সেই ম্যাচেই মাঠ ছাড়তে হয় তাঁকে। তবে সান্তোস ক্লাব শুরুতে সিবিএফকে জানিয়েছিল, চোট গুরুতর নয় এবং জাতীয় দলে যোগ দেওয়ার আগেই সেরে উঠবেন তিনি। তেরেসোপোলিসে পরীক্ষা-নিরীক্ষার পর বেরিয়ে এল ভিন্ন চিত্র। ক্লাবের দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার মিল নেই বললেই চলে।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, ৩১ মে পানামা এবং ৬ জুন মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি নেইমার ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে। আর ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তাঁর অংশগ্রহণ এখনো অনিশ্চিত। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, দল থেকে বাদ দেওয়ার কথা এখনই ভাবা হচ্ছে না। পরিস্থিতি দিনে দিনে পর্যবেক্ষণ করা হবে।

ফিফার নিয়ম বলছে, কোনো দলের বিশ্বকাপ অভিযান শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত চিকিৎসা প্রতিবেদন দেখিয়ে দলে পরিবর্তন আনা যাবে। সেই সুযোগ ব্রাজিলের সামনে খোলা আছে। তবে বিকল্প খেলোয়াড়কে অবশ্যই আগে ফিফায় জমা দেওয়া ৫৫ জনের প্রাথমিক তালিকায় থাকতে হবে। এর আগে সর্বশেষ ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে চোটের কারণে মিডফিল্ডার এদমিলসনকে দল থেকে সরাতে বাধ্য হয়েছিল ব্রাজিল।

নেইমারকে ঘিরে এই অনিশ্চয়তাই এখন ব্রাজিলের সবচেয়ে বড় মাথাব্যথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত