
৪১-এ পা রেখেছেন গত ফেব্রুয়ারিতেই। এই বয়সে এসে ক্রিস্টিয়ান রোনালদো যে নিজের শেষ বিশ্বকাপ খেলছেন, সেটা বুঝতে কারও বাকি থাকার কথা না। তবে এই বিষয়ে এত দিন আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি পর্তুগিজ অধিনায়ক। অবশেষে সবার কৌতুহল দূর করলেন রোনালদো।
কাতার বিশ্বকাপের পর আরও একবার রোনালদোকে বিশ্বমমঞ্চে দেখার আশা করেছিলেন খুব কম মানুষই। কিন্তু ক্যারিয়ারজুড়ে দৃঢ় মনোবলে কিংবা অদম্য প্রতিজ্ঞায় সবকিছুকে তাড়িয়ে বেড়ানো সিআরসেভেন সবাইকে অবাক করে দিয়ে আরও একটি বিশ্বকাপের মঞ্চে। ভক্তরা তাই কিছুটা রসিকতার ছলেই বলা শুরু করেছিলেন, রোনালদো কী তাহলে আরও একটি বিশ্বকাপ খেলবেন? এই প্রশ্নে দাঁড়ি টেনে দিলেন খোদ তারকা ফুটবলার নিজে। জানালেন, এটাই হতে যাচ্ছে তাঁর শেষ বিশ্বকাপ।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে রাতে স্পেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। সে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন রোনালদো। লিওনেল মেসির সঙ্গে লম্বা সময়ের দ্বৈরথের পর কী বার্তা দিতে চান? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই অবসরের প্রসঙ্গে টেনে আনেন তিনি, ‘শেষ বিশ্বকাপ (হাসি)... দারুণ একটা প্রশ্ন, আমার ভালো লেগেছে। শেষ পর্যন্ত যা থেকে যায়, তা হলো মানুষ। যেসব মানুষ আমাদের ভালোবাসে, যাদের আমরা ভিন্ন ভিন্ন কিছু মুহূর্ত উপহার দিতে পারি। এবং আমি আমাদের চারপাশে থাকা মানুষদেরও দেখি। এগুলো দারুণ সব স্মৃতি। ফ্লাইটে আসার সময় আমি বুঝতে পেরেছিলাম যে বিমানবালাদের একজন আর্জেন্টাইন ছিলেন। শুধু আমার দিকে তাকানোর ভঙ্গি দেখেই বুঝেছি। আমি তাকে বললাম, 'আমি জানি আপনি আর্জেন্টাইন। আপনি আমার দিকে তাকিয়েই দ্রুত চোখ সরিয়ে নিলেন, আপনি আমাকে পছন্দ করেন না।’ কিন্তু আমার স্ত্রীও একজন আর্জেন্টাইন। তাই সব ঠিক আছে। মূল বিষয় হলো এটাকে পুরোপুরি উপভোগ করা। হ্যাঁ, এটাই শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। তাই উপভোগ করাই আসল কথা।’
দীর্ঘ ক্যারিয়ারে সমালোচনা কীভাবে সামলেছেন, এই প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘আপনি যত বেশি প্রস্তুত থাকবেন, টিকে থাকা আপনার জন্য তত সহজ হবে। যদি আপনার উদ্দেশ্য সেটাই হয়ে থাকে। সমালোচনা... সমালোচনায় কান দিলে আপনি হারিয়ে যাবেন। এটা স্বাভাবিক। এটা আপনাদের (সাংবাদিকদের) কাজ। আমি পুরোপুরি বুঝি। কিছু গঠনমূলক সমালোচনা থাকে, আবার কিছু সমালোচনা থাকে আপনাকে ‘খতম’ করার উদ্দেশ্যে। এটা কাজেরই অংশ। দিনশেষে আমি আপনাদের দিকটাও বুঝি। সংবাদ বিক্রি করার জন্য সংবাদমাধ্যমের এটা একটা উপায়। আমরা যদি দীর্ঘ ক্যারিয়ার গড়তে চাই, তবে আমাদের এতে অভ্যস্ত হতে হবে।’
রোনালদো আরও যোগ করেন, ‘আমাদের মনোযোগ দিতে হবে তাদের ওপর যারা আমাদের ভালোবাসে। আমি সময়ের সাথে সাথে শিখেছি যে, তাদের পাশেই থাকা উচিত যারা আমাদের ভালোবাসে এবং টান অনুভব করে। আমরা যা করছি, তার প্রতি আমাদের নিজেদের ভালোবাসা থাকতে হবে। সকালে ঘুম থেকে ওঠা, অনুশীলনে যাওয়া... অবশ্যই কঠিন মুহূর্ত আসে। তবে সেটাও এর অংশ। ফুটবলে যেহেতু সব সময়ই সমালোচনা থাকে, তাই কখনো কখনো এটি বেশি কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু এটা আমাদের পেশারই অংশ।’

একমাত্র টেস্টে বাজেভাবে হারার পর এবার ওয়ানডে সিরিজের পালা। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতেছেন সফরকারী দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১০ মিনিট আগে
অনেক কৌতুহলের পর কার্লো আনচেলত্তির ঘোষিত বিশ্বকাপ দলে জায়গা পেলেও সিংহভাগ সময় ডাগআউটে বসেই কেটেছে নেইমারের। প্রথম ২ ম্যাচ বেঞ্চে বসে থাকার পর গ্রুপপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন। এরপর সেরা ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামা হয়নি তাঁর। নরওয়ের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে
২ ঘণ্টা আগে
আর্লিং হালান্ডের জোড়া গোল না হলে হয়তো নরওয়ের এই রাতের গল্পই লেখা হতো না। কিন্তু হালান্ড গোল করার আগেই যিনি নরওয়েকে ম্যাচে বাঁচিয়ে রেখেছিলেন, তাঁর নাম অরইয়ান নিল্যান্ড। ১২ মিনিটে ব্রুনো গিমারেসের পেনাল্টি ঠেকানো থেকে শুরু করে বিরতির আগে ভিনিসিয়ুস জুনিয়রদের আক্রমণ-পাল্টা আক্রমণের উত্তেজনার মধ্
৩ ঘণ্টা আগে
নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। তবে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে অন্তত ব্যক্তিগত লড়াইয়ে জিতেছেন নেইমার। নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডের সঙ্গে পেনাল্টি নেওয়ার আগে ও পরে তাঁর কথার লড়াই এখন ভক্তদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।
৩ ঘণ্টা আগে