
২৩ বছর পর লিগ জিতে গত মৌসুম শেষ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের দলবদলে তাই তাদের ওপরই চোখ বেশি। শুরুতে অবশ্য অবাক করে দলের দীর্ঘদিনের সৈনিক সুলেমান দিয়াবাতের সঙ্গে নতুন চুক্তি না করে। তবে মুজাফ্ফর মুজাফ্ফরভকে ধরে রেখেছে সাদা-কালোরা।
নতুন মৌসুমের জন্য অন্যান্য ক্লাব থেকেও প্রস্তাব পেয়েছিলেন মুজাফ্ফরভ। কিন্তু মোহামেডানকে ভালোবেসে থেকে যান তিনি। ফেসবুকে উজবেকিস্তানের এই মিডফিল্ডার বলেন, ‘আমি এ নিয়ে অনেক ভেবেছি, অন্য ক্লাব থেকেও প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু যে ক্লাবকে (মোহামেডান) আমি ভালোবাসি সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আবারও চ্যাম্পিয়ন হব এবং মোহামেডানের হয়ে ইতিহাস লেখার ধারা চালিয়ে যাব।’
মোহামেডানের হয়ে গত প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ৩ গোলের পাশাপাশি ৯ অ্যাসিস্ট করেছেন মুজাফ্ফরভ। তাঁর চেয়ে বেশি অ্যাসিস্ট করতে পারেননি আর কোনো ফুটবলার। মুজাফ্ফরভকে রেখে দেওয়ার পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আবাহনী লিমিটেড থেকে সুমন রেজাকে দলে ভেড়াচ্ছে মোহামেডান। গত মৌসুমে আবাহনীর হয়ে ৯ ম্যাচে ৩ গোল করেন সুমন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘মোহামেডানের সঙ্গে কথাবার্তা হয়েছে আমার। এখন টাঙ্গাইল আছি। ঢাকায় ফেরার চুক্তি সই করব।’
আর্থিক সংকটের কারণে গত মৌসুমে দল সাজাতে অনেক হিমশিম খেতে হয় আবাহনীর। তবু টেবিলের দুইয়ে থেকে লিগ শেষ করে তারা। এবার অবশ্য অনেকটা আটঘাট বেঁধেই নামছে। বসুন্ধরা কিংস থেকে দলে ভিড়িয়েছে শেখ মোরসালিনকে। মূলত গেমটাইমের কারণেই আবাহনীতে যোগ দিয়েছেন মোরসালিন। বসুন্ধরার সঙ্গে তিন বছরের সম্পর্কের ইতি টেনে তিনি বলেন, ‘এক স্মরণীয় অধ্যায়ের ইতি ঘটল। প্রতিটি মুহূর্ত, প্রতিটি শিক্ষা ও প্রতিটি উল্লাসের জন্য কৃতজ্ঞ। বসুন্ধরা কিংসকে ধন্যবাদ। সবসময় আমার গল্পের একটি অংশ হয়ে থাকবে তা।’
লিগে গত মৌসুমে শুরুর একাদশে কিংসের হয়ে নিয়মিত ছিলেন না মোরসালিন। ১০ ম্যাচ খেলে হ্যাটট্রিকসহ গোল করেছেন চারটি। তাও শেষ দুই ম্যাচে। গত মৌসুমে স্থানীয় ফুটবলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ১০ গোল করা আল আমিন পুলিশ ছেড়ে যোগ দিচ্ছেন আবাহনীতে। গুঞ্জন আছে, ধানমন্ডির ক্লাবটিতে দেখা যেতে পারে ৬ বছর মোহামেডানে কাটানো দিয়াবাতেকেও। তাকে প্রস্তাব পাঠিয়েছে আবাহনী।
ঘরোয়া ফুটবলের মৌসুম শুরু হবে ১২ সেপ্টেম্বর। তবে আবাহনী অনুশীলন শুরু করছে আজই। ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ কাপের প্লে অফে ঢাকার জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।

আটলান্টায় ফুটবল বিশ্বকাপের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ রাজনৈতিকভাবে কতটা উত্তপ্ত ছিল, সেটা তো ম্যাচ শেষেই প্রমাণ হয়েছিল। ৪০ বছরেরও বেশি সময় আগে সংঘটিত সেই যুদ্ধই ছিল উত্তপ্ত হওয়ার কারণ। এবার এর রেশ দেখা গেল এক প্রীতি ম্যাচেও।
২৪ মিনিট আগে
সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল পাকিস্তান। বাবর আজম টেস্ট অধিনায়কত্ব ফিরে পেয়ে দুর্দান্ত খেলেছিলেন। পুরোদস্তুর ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ও বলা যায়। পেয়েছিলেন সিরিজসেরার পুরস্কার। এবার ইংল্যান্ড সফরে সিরিজের প্রথম টেস্টে বাবরকে পাচ্ছে না পাকিস্তান।
১ ঘণ্টা আগে
অভিষেকেই নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদ। লিডসের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে বোরহাম উডের অনূর্ধ্ব-২১ দলের ৫-২ গোলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। দলের দুটি গোলেই অবদান রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকে তেমন একটা পরিচিত নয় বললেই চলে। হবে কী করে? ৩৪ বছরে যে মাঠে সর্বসাকল্যে হয়েছে তিনটি আন্তর্জাতিক ম্যাচ, সেটাকে অচেনা বললেও যেন কম বলা হয়।
২ ঘণ্টা আগে