ওয়েস্ট হামকে হারাতে পারলে আগামীকাল ঘরের মাঠ ইতিহাদে শিরোপা উৎসব করবে ম্যানচেস্টার সিটি। প্রথম দল হিসেবে টানা চারবার জিতবে ইংলিশ ফুটবলের শীর্ষ শিরোপা। এমন ইতিহাসের অংশ হওয়ার আগে সুখবর পেলেন ফিল ফোডেন। প্রিমিয়ার লিগের এ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইতিহাদের ইংলিশ মিডফিল্ডার।
আগের মাসে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বছরের সেরা খেলেয়াড়েরও পুরস্কার জিতেছিলেন ফোডেন। ফুটবল লেখকদের বেশিরভাগ ভোটই পড়েছে ২৩ বছর বয়সী এই তারকার বাক্সে। এবার মৌসুমে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ফোডেন বলেছেন, ‘এই পুরস্কার এবং অর্জনে আমি খুবই গর্বিত।’
এ মৌসুমে লিগে ফোডেন ক্যারিয়ারসেরা ১৭ গোল করেছেন, সঙ্গে ৮ অ্যাসিস্ট। লিগে আগামীকাল সিটি শেষ রাউন্ডে মুখোমুখি হবে ওয়েস্ট হামের। এই ম্যাচ জিতলেও আর্সেনালকে দুইয়ে রেখে মৌসুম শেষ করবেন ফোডেনরা। সেই ইতিহাস গড়ার দিকে তাকিয়ে তিনি নতুন স্বীকৃতি পেয়ে আরও বলেছেন, ‘বিশ্বের সেরা লিগ হিসেবে স্বীকৃত প্রিমিয়ার লিগ। নিজেদের ক্লাবের হয়ে মৌসুম উপভোগ করা অনেক দুর্দান্ত খেলোয়াড়ের সঙ্গে মনোনীত হতে পেরে আনন্দিত।’
এ মৌসুমে লিগে সিটির জার্সিতে ফোডেনের চেয়ে বেশি গোল করেছেন শুধু আর্লিং হালান্ড। ৩০ ম্যাচে ২৭ গোলে লিগে শীর্ষেও আছেন নরওয়েজীয় স্ট্রাইকার। এ তালিকায় ২২ গোল নিয়ে দুইয়ে আছেন কোল পালমার। চেলসি তারকা নির্বাচিত হয়েছেন ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগের সেরা উদীয়মান খেলোয়াড়।

দ্বিতীয় দিনের শেষ সেশনে ৩ উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল অস্ট্রেলিয়াভ কিন্তু মিরাজের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত সেই সেশনটাও ছিল বাংলাদেশের পক্ষেই। আজ দিনের প্রথম সেশনেও মিরাজের ব্যাটিং দাপট অব্যাহত আছে। টানা দুটি সেশনে অস্ট্রেলিয়াকে দমিয়ে রাখলেন এই অলরাউন্ডার।
১ ঘণ্টা আগে
অলআউট হওয়ার শঙ্কা জেগেছিল গতকালই। অল্প সময়ের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল অস্ট্রেলিয়া। ঠিক তখনই প্রতিরোধের দেয়াল গড়েন মেহেদী হাসান মিরাজ। সেই দেয়াল এখনো ভাঙতে পারেনি অজিরা।
১ ঘণ্টা আগে
নিজেকে আলোচনায় রাখতেই যেন বেশি পছন্দ নেইমারের। মাঠের পারফরম্যান্স যতটা, তার চেয়ে বরং অন্যান্য ঘটনায় তাঁকে নিয়ে কথাবার্তা হয় বেশি। প্রতিপক্ষের খেলোয়াড়-সাপোর্টিং স্টাফ তো বটেই, এমনকি দর্শকদের সঙ্গেও তর্কে জড়ান তিনি। আজ তিনি ভক্ত-সমর্থকদের খোঁচা দিয়েছেন।
১১ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে এসে রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে বাংলাদেশ। বোলিংয়ের পর এবার ব্যাটিংয়েও দুর্দান্ত খেলছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। ডারউইনে এখন যেন অসহায় স্বাগতিক অস্ট্রেলিয়াই। অজি অলরাউন্ডার বিউ ওয়েবস্টার কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশকেই।
১২ ঘণ্টা আগে