
২০২৫-২৬ মৌসুম শেষে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি ছাড়ার আলোচনা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। অবশেষে ক্লাব আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল তাঁর ক্লাব ছাড়ার দিনক্ষণ। তাতে করে ক্লাবটির সঙ্গে গার্দিওলার দীর্ঘ ১০ বছরের পথচলা শেষ হচ্ছে।
গার্দিওলার সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি ছিল ম্যানচেস্টার সিটির। কিন্তু এক বছর আগেই তিনি ইতিহাদ ছেড়ে চলে যাচ্ছেন। ২০২৫-২৬ মৌসুম শেষে গার্দিওলার পদত্যাগের কথা আজ নিশ্চিত করল সিটি।
২০১৬ সালে সিটির প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন গার্দিওলা। দীর্ঘ ১ দশকে ম্যান সিটিকে মনে রাখার মতো অনেক উপলক্ষ্য এনে দিয়েছেন তিনি। জমেছে অনেক স্মৃতিও। বিদায়বেলায় তা-ই আবেগপ্রবণ হয়ে পড়েছেন গার্দিওলা। আজ এই স্প্যানিশ কিংবদন্তি কোচ বলেন, ‘আমি কেন চলে যাচ্ছি, কারণ জানতে চাইবেন না। এটার কোনো নির্দিষ্ট কারণ নেই। কিন্তু মনে হয়েছে এটাই চলে যাওয়ার সময়। কিছুই চিরস্থায়ী নয়। যদি তা-ই হতো, তাহলে আমি এখানেই থাকতাম। মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, সত্যিই অপূর্ব। সিটির প্রতি অনেক ভালোবাসা।’
২০১৬ সাল থেকে ম্যানচেস্টার সিটির ডাগআউট সামলাচ্ছেন গার্দিওলা। ছয়বার ইংলিশ প্রিমিয়ার লিগ, পাঁচবার কারাবাও কাপ, তিনবার করে এফএ কাপ, কমিউনিটি শিল্ড, একবার করে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ—এক দশকে সিটিকে ২০ শিরোপা জিতিয়েছেন তিনি। যার মধ্যে ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপের শিরোপা জিতে ট্রেবল পূর্ণ করে সিটি। ম্যান সিটির ইতিহাসে একমাত্র চ্যাম্পিয়নস লিগের শিরোপা এসেছে তাঁর অধীনেই। ২৪ মে রাতে প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটাই সিটির কোচ হিসেবে গার্দিওলার শেষ ম্যাচ।
২০২৫-২৬ মৌসুমে এফএ কাপ, কারাবাও কাপ জিতেছেন গার্দিওলা। জিততে পারতেন প্রিমিয়ার লিগও। তবে ১৯ মে রাতে বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়ায় শিরোপা হাতছাড়া হয়েছে সিটির। তাতে দীর্ঘ ২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জেতে আর্সেনাল।

ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর অস্ট্রেলিয়ার সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ম্যাকাইয়ে সেই জবাব দিতে পেরে স্বস্তিতে অধিনায়ক প্যাট কামিন্স। দুই দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় ফেরানোয় দলের মানসিক শক্তির প্রশংসা করেছেন তিনি।
১ মিনিট আগে
ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০২৬’। প্রতিবছরের মতো এবারও এই ক্রীড়া উৎসবের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’।
২৫ মিনিট আগে
ম্যাকাইতে বাংলাদেশের ইনিংস পরাজয় কেবল সময়ের ব্যাপার। ধ্বংসস্তূপের মাঝে স্বীকৃত ব্যাটার হিসেবে আছেন কেবল মুশফিকুর রহিম। ম্যাচের ফল অনেকটা লেখা হয়ে গিয়েছিল। শুধু ইনিংস পরাজয় এড়াতে পারে কি না, সেটাই ছিল দেখার। সেটা তো সম্ভব হয়নি। এমনকি মুশফিক বারবার বোলারদের ব্যাটিংয়ের সুযোগ দিচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে আগামী বছরের ৩ থেকে ১১ এপ্রিল হবে ১৪তম এসএ গেমস। দীর্ঘ অপেক্ষার পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল (এসএওসি)।
২ ঘণ্টা আগে