Ajker Patrika

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২২ মে ২০২৬, ১৫: ৫২
বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল জিম্বাবুয়ে
সবশেষ ২০২২ সালে জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

আগামী জুনের শেষ দিকে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ। সফরে স্বাগতিকদের বিপক্ষে এক টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে এবং টোয়েন্টি খেলবে অতিথিরা। সেই পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

একমাত্র টেস্ট দিয়ে জিম্বাবুয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাব মাঠে লাল বলের ম্যাচটি শুরু হবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ জুলাই। ৯ ও ১১ জুলাই বাকি ম্যাচ দুটি হবে। টেস্টের মতো ওয়ানডে সিরিজের ম্যাচগুলোও হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

ওয়ানডে সিরিজ শেষে বুলাওয়ে যাবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি হবে ১৫ জুলাই। ১৭ ও ১৯ জুলাই বাকি ম্যাচ দুটি মাঠে গড়াবে।

এর আগে সবশেষ ২০২২ সালের জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত দুটি সিরিজেই ২-১ ব্যবধানে হেরেছিল সফরকারী দল। এবার সে ক্ষতে প্রলেপ দিতে চাইবে লিটন দাস, মেহেদী হাসান মিরাজরা।

প্রায় চার বছর পর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ নিয়ে জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি বলেন, ‘বাংলাদেশের সফরটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাকোনি বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিশ্চিত করছি। সব ফরম্যাট মিলিয়ে এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর একটি সিরিজ হবে বলে আমরা আশা করছি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অসাধারণ পারফরম্যান্সের পর দেশের মাঠে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় আমরা ভীষণ উচ্ছ্বসিত। হারারে ও বুলাওয়েতে সমর্থকদের উপস্থিতি আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাতভর উত্তাল চট্টগ্রাম: পুলিশের পোশাক পরিয়ে সরানো হয় ধর্ষণে অভিযুক্তকে, রাখা হয়েছে কোথায়?

বিপিসির প্রধান কার্যালয়: ৫০ কোটিতে ভবন তৈরির পর কার্যালয় যাচ্ছে ঢাকায়

তথ্য গোপন করে ১৬ বছর ধরে প্রধান শিক্ষকের পদে বহাল তিনি

পল্লবীর সেই শিশুর বাসায় প্রধানমন্ত্রী

চট্টগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্তকে উদ্ধারে গিয়ে অবরুদ্ধ পুলিশ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত