
লিভারপুলের প্রায় এক-তৃতীয়াংশ শেয়ার কিনছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন একটি বিনিয়োগকারী কনসোর্টিয়াম। সোমবার স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দুই পক্ষ একমতে পৌঁছানোয় এখন কেবল চুক্তি বাকি আছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ইস্পাত ব্যবসায়ী বিলিয়নিয়ার লক্ষ্মী মিত্তালের জামাতা অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন এই কনসোর্টিয়ামে বেজোস ছাড়াও রয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিন। এর আগে গত মাসে ভাটিয়ার নেতৃত্বাধীন গোষ্ঠীর বিনিয়োগ আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছিল লিভারপুলের মালিকানা প্রতিষ্ঠান ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি)।
এএফপিকে এফএসজির এক মুখপাত্র বলেন, ‘অমিত ভাটিয়ার নেতৃত্বে, ব্যবস্থাপনায় ও প্রতিনিধিত্বে একটি বিনিয়োগকারী কনসোর্টিয়াম লিভারপুল ফুটবল ক্লাবে কৌশলগত সংখ্যালঘু বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।’
স্কাই নিউজ জানিয়েছে, কনসোর্টিয়ামটি লিভারপুলের প্রায় এক-তৃতীয়াংশ শেয়ার কেনার চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে। এফএসজি চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে ঘোষণা দিতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
৬২ বছর বয়সী বেজোস বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। ফোর্বসের হিসাবে, তাঁর সম্পদের পরিমাণ ২৮০ বিলিয়ন ডলারের বেশি। সাভেরিনের সম্পদের পরিমাণ প্রায় ৩৩ বিলিয়ন ডলার।
এর আগে এনএফএলের দল সিয়াটল সিহকস ও ওয়াশিংটন কমান্ডার্স কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন বেজোস। তবে কোনো চেষ্টাই শেষ পর্যন্ত চুক্তিতে গড়ায়নি।
প্রস্তাবিত বিনিয়োগের ফলে লিভারপুলের মূল্য প্রায় ৬ বিলিয়ন ডলার হতে পারে। ২০১০ সালে ৩০০ মিলিয়ন পাউন্ডে লিভারপুল কিনেছিল এফএসজি। ২০২৩ সালে মার্কিন প্রাইভেট ইক্যুইটি প্রতিষ্ঠান ডাইনেস্টি ইক্যুইটির কাছে ক্লাবটির একটি সংখ্যালঘু শেয়ার বিক্রি করে তারা। ২০২৪/২৫ মৌসুমে আর্নে স্লটের অধীনে প্রিমিয়ার লিগের শিরোপা জেতে মার্সিসাইডের ক্লাবটি।

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২৯ মিনিট আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৩ ঘণ্টা আগে