
প্রথমবারের মতো আসিয়ান কাপ খেলতে গিয়ে বাংলাদেশের টুর্নামেন্টটা কেটেছে দুঃস্বপ্নের মতো। ১৩ গোল হজমের বিপরীতে দিয়েছে কেবল ২ গোল। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ের ওপর। শুধু বাংলাদেশই নয়, পিছিয়েছে ব্রাজিলও।
১৬ দিনের ফিফা উইন্ডো শেষে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা গতকাল র্যাঙ্কিং হালনাগাদ করেছে। এক ধাপ পিছিয়ে বাংলাদেশ অবস্থান করছে ১৮২ নম্বরে। টমাস ডুলির দলের পয়েন্ট এখন ৮৯৩.৪৬। আগের চেয়ে ৯.৪৭ পয়েন্ট কাটা গেছে বাংলাদেশের। এদিকে ১.৫৯ পয়েন্ট বেড়ে ব্রাজিলের পয়েন্ট এখন ১৮০৬.৫১। তবে তারা এক ধাপ পিছিয়ে অবস্থান করছে ৬ নম্বরে। আর্জেন্টিনা তাদের দ্বিতীয় স্থান ধরে রেখেছে।
নতুন হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সেরা দশে কেবল তিনটি জায়গার অবস্থানের পরিবর্তন হয়েছে। পর্তুগাল দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে। নেশনস লিগে চার ম্যাচের চারটিতে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে। পর্তুগাল এগোনোয় ব্রাজিলের মতো মরক্কোরও অবনতি হয়েছে। এক ধাপ পিছিয়ে মরক্কো অবস্থান করছে সাত নম্বরে।
২০১১.৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ১৫.৬৯ পয়েন্ট বেড়েছে স্প্যানিশদের। ফ্রান্স, ইংল্যান্ড আগের মতোই তিন, চারে অবস্থান করছে। মেক্সিকো বরাবরের মতো আট নম্বরে রয়েছে। নেদারল্যান্ডস, মেক্সিকো অবস্থান করছে ৯, ১০ নম্বরে। সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৯ ধাপ এগিয়েছে রুয়ান্ডা। তারা অবস্থান করছে ১১৯ নম্বরে।
নতুন হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ৩৫.৬৪ পয়েন্ট বেশি পেয়েছে গিনি বিসাউ। আট ধাপ এগিয়ে ১২৪ নম্বরে অবস্থান করছে আফ্রিকার এই দল। সবচেয়ে বেশি ৮ ধাপ পিছিয়েছে সিয়েরা লিওন। আট ধাপ পিছিয়ে তারা রয়েছে ১৩০ নম্বরে। নতুন র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ২৯.৩৯ পয়েন্ট খুইয়েছে কেপ ভার্দে।
সদ্য শেষ হওয়া ফিফা উইন্ডোতে পর্তুগালের মতো অপরাজেয় আর্জেন্টিনাও। বলিভিয়াকে ৪-০ গোলে হারানো আর্জেন্টিনা এরপর ৭-০ গোলে হারিয়েছে বুরকিনা ফাসোকে। গতকাল লিওনেল মেসির বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দুই অ্যাসিস্ট ও এক গোল করেন মেসি।
হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের সদ্য শেষ হওয়া ফিফা উইন্ডো শুরু হয় মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে। বাংলাদেশ এরপর ১-০ গোলে হারে সিঙ্গাপুরের কাছে। ইন্দোনেশিয়ার বিপক্ষে শাহরিয়ার ইমন, ফারহান আলী ওয়াহিদ গোল দিলেও ৯-২ গোলে হেরে যায় বাংলাদেশ। এদিকে ব্রাজিল ৪-০ গোলে হারায় ভারতকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা ম্যাচে ৪-২ গোলে জিতলেও আরেক ম্যাচে হারতে হারতে বেঁচে যায় সেলেসাওরা। রায়ানের শেষ মুহূর্তের গোলে ১-১ গোলে ব্রাজিল ড্র করে সকারুদের সঙ্গে।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর দ্বৈরথ ছিল ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত অধ্যায়। সেই লড়াইয়ের সময়কার অনেক ঘটনা এবার সামনে আনছেন ফ্রান্স ফুটবলের সাবেক পরিচালক পাসকাল ফেরে। রোনালদোর সঙ্গে নিজের পুরোনো বিরোধের কথাও জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
৩ ঘণ্টা আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
৪ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
৪ ঘণ্টা আগে