কাতার বিশ্বকাপ শুরুর আগেই গুঞ্জন উঠেছিল পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি করবেন লিওনেল মেসি। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো তখন জানিয়েছিল, দুই পক্ষই মৌখিকভাবে রাজি হয়েছে। বাকি শুধু আনুষ্ঠানিকভাবে চুক্তির কাগজপত্রে সই করা।
তবে সময় যত অতিবাহিত হচ্ছে, মেসি-পিএসজির চুক্তির গুঞ্জন নাকি তত বাতাসে মিইয়ে যাচ্ছে—এমনটিই দাবি করেছে ফ্রান্সের গণমাধ্যমে লেকিপ। গতকাল গণমাধ্যমটি জানিয়েছে, এই গ্রীষ্মে মেসির সঙ্গে পিএসজির নতুন চুক্তির সম্ভাবনা অনিশ্চিতের পথে যাচ্ছে।
ফরাসি গণমাধ্যমকে উদ্ধৃত করে ‘গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজ’ জানিয়েছে, মঙ্গলবার নতুন চুক্তির বিষয়ে প্যারিসে পিএসজির সঙ্গে আলোচনায় বসেছিলেন মেসির বাবা হোর্হে মেসি। কিন্তু বৈঠকে লিগের শীর্ষ দলের কর্মকর্তাদের সঙ্গে ঐকমত্যে পৌঁছায়নি সিনিয়র মেসি। বেশ কয়েকটি বিষয়ে একমত নয় দুই পক্ষই।
গত জানুয়ারিতে মেসি চুক্তিপত্রে সই করবেন বলে আশাবাদী ছিল পিএসজি। এ মাসে সেই সম্ভাবনা এখন আরও ক্ষীণ হচ্ছে বলে জানা যাচ্ছে। ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি) সমস্যার কারণে তৃতীয়ে মৌসুমের চুক্তি নিয়ে দুই পক্ষ আবার বসেছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রস্তাবে রাজি হননি বার্সেলোনার সাবেক তারকা মেসি।
এক মাস আগে ঠিক করা বৈঠকে পিএসজির ক্রীড়া উপদেষ্টা লুইস ক্যাম্পোসের সঙ্গে দেখা করেছিলেন হোর্হে মেসি। তবে এখন পর্যন্ত আলোচনায় সমঝোতায় না পৌঁছালেও পিএসজি হাল ছেড়ে দিচ্ছে না। নতুন করে আবার বসবে বলে জানা গেছে।
শেষ পর্যন্ত পিএসজির সঙ্গে আর্জেন্টাইন জাদুকরের চুক্তি না হলে আবারো বার্সায় ফেরা কিংবা মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার সম্ভাবনাই বেশি মেসির। কেননা, বহুদিন ধরেই এদের সঙ্গেও গুঞ্জন চলছে তাঁর। এ ছাড়া এল এম টেনকে দলে ভেড়ানোর ইচ্ছার কথা অসংখ্যবার প্রকাশ্যে জানিয়েছেন মিয়ামির মালিক ইংল্যান্ড কিংবদন্তি ডেভিড বেকহাম ও বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৪ মিনিট আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
১ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
২ ঘণ্টা আগে