লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের দূরত্ব বাড়ছেই। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ড্র করে ব্যবধান আরও বাড়াল মাদ্রিদ। তারপরও শিরোপা জিততে আশাবাদী লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তি।
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল সোসিয়েদাদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছিল মাদ্রিদ। ৬২ শতাংশ বল দখলে রেখেছিল লস ব্লাঙ্কোসরা। সোসিয়েদাদের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৭টি। তবু লক্ষ্যভেদ করতে পারেননি মাদ্রিদ ফুটবলাররা। গোলশূন্য ড্রয়ে থেকে শেষ হয় রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদ ম্যাচ। তাতে ১৮ ম্যাচে মাদ্রিদের পয়েন্ট হলো ৪২। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৭।
বছরের শুরুতে মাদ্রিদের পারফরম্যান্স অম্লমধুর হয়েছে ঠিকই। তবে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে শীর্ষে ওঠার আশাবাদ ব্যক্ত করেছেন আনচেলত্তি। লস ব্লাঙ্কোস কোচ বলেন, ‘আমি মনে করি, গত মৌসুমের চেয়ে এই মৌসুমে আমরা পয়েন্ট বেশি পেয়েছি। তবে বার্সেলোনা আমাদের চেয়ে ভালো খেলছে। জানুয়ারিতে কঠিন সময় পার করেছি আমরা। তবে শেষটা ভালোভাবে করেছি। শিরোপা জিততে আগামী কয়েক মাস আমরা লড়ব।’
ম্যাচ ড্র করলেও নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি। মাদ্রিদ কোচ বলেন, ‘এই মৌসুমের অন্যতম সেরা পারফরম্যান্স করেছি আমরা। রিয়াল সোসিয়েদাদকে তাদের মতো খেলতে দিইনি। আমরা ভালো খেলেছি।’

২৩ বছর পর বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে অস্ট্রেলিয়ার কেমন আয়োজন, সেটা বিমানবন্দরে নেমেই নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা বিমানবন্দরে দেখেছিলেন। বড় পোস্টারে প্রথম টেস্টের সময়সূচি, ভেন্যু উল্লেখ করা ছিল। এবার প্রস্তুতি ম্যাচ নিয়েও যে কী পরিমাণ রোমাঞ্চিত অস্ট্রেলিয়া, সেটা সামাজিক মাধ্যমে এক প
৮ ঘণ্টা আগে
জিতলেই সরাসরি ফাইনালের টিকিট—আজ কলম্বোর প্রেমাদাসায় জাফনা কিংস-গল গ্যালান্টস প্রথম কোয়ালিফায়ারের সমীকরণটা ছিল এমনই। তাওহীদ হৃদয় জ্বলে উঠলেন প্রয়োজনের সময়ই। ঝোড়ো ইনিংসে জাফনা কিংসকে তুললেন ফাইনালে। জাফনার এই আনন্দে শামিল হয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও, যাঁর কাছ থেকে ম্যাচের মাঝে ট
৯ ঘণ্টা আগে
কদিন আগেই লঙ্কা প্রিমিয়ার লিগে ৮ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে জাফনা কিংসের জয়ে অবদান রেখেছিলেন তাওহীদ হৃদয়। তাঁর সেই একটা ছক্কায় ক্যাচ ধরে এক দর্শক জিতেছিলেন লাখ টাকার পুরস্কার। আজ প্রথম কোয়ালিফায়ারেও তাণ্ডব চালালেন হৃদয়। জাফনা কিংস সরাসরি উঠে গেল ফাইনালে।
১০ ঘণ্টা আগে
১৪ জুন মিরপুরে বাঁ পায়ের মাংসপেশিতে চোটে পড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলাই হয়নি লিটন দাসের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলেও শুরুতে তাঁর নাম ছিল না। শেষ মুহূর্তে তাঁকে যুক্ত করা হয়েছে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমদের সঙ্গে। এবার জানা গেল লিটন দাসের কী অবস্থা।
১১ ঘণ্টা আগে