চমক দেখানোতেই যে অভ্যস্ত ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের পারফরম্যান্স হোক বা মাঠের বাইরের ঘটনা, নিজেকে আলোচনায় রাখতে পছন্দ করেন তিনি। পর্তুগিজ তারকা ফুটবলার এবার দেখাতে যাচ্ছেন নতুন এক চমক।
সামাজিক মাধ্যমে রোনালদোর জনপ্রিয়তা আর নতুন করে না বললেও চলছে। ইনস্টাগ্রামে পর্তুগিজ ফরোয়ার্ডকে অনুসরণ করেন ৬৩ কোটিরও বেশি ভক্ত-সমর্থক। সেই ইনস্টাগ্রামে গত রাতে একটি রহস্যময় পোস্ট করেন রোনালদো। ভিডিও থেকে যা বোঝা গেল, ‘সিআর সেভেন’ ব্র্যান্ডের মাইক্রোফোনের প্রচারণা চালাচ্ছেন তিনি। অবাক হলে মানুষের চোখের যে অবস্থা হয়, সেই ইমোজি দেন পর্তুগিজ তারকা। অনেকের ধারণা, রোনালদো নতুন কোনো পডকাস্ট সিরিজ আয়োজন করতে যাচ্ছেন।
ইনস্টাগ্রামে রোনালদোর পোস্ট করা ভিডিওতে অনেক তারকা অ্যাথলেট মজা করেছেন বিভিন্নভাবে। তাঁর (রোনালদো) রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থ মার্সেলো জিজ্ঞেস করেন, ‘তুমি এখন কী করতে যাচ্ছ? আমাকে দ্রুত বল।’ মার্সেলোর মতো আগ্রহ প্রকাশ করেছেন স্পেনের স্ট্রাইকার আলভারো মোরাতা। রোনালদোর কাছে মোরাতার জিজ্ঞাসা, ‘কিসের প্রস্তুতি আপনি নিচ্ছেন?’ তারকা বক্সার কনর ম্যাকগ্রেগরও রোনালদোর ব্যাপারে কৌতূহল লুকোতে পারেননি, ‘আমরা কী করতে যাচ্ছি ভাই?’
স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস—ইউরোপের চারটি ফুটবল ক্লাবে খেলে রোনালদো গত বছর পাড়ি জমান সৌদি আরবে। সৌদির আল নাসর ক্লাবের হয়ে দেড় বছরে ৬৫ ম্যাচ খেলেছেন তিনি। ৫৯ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। আল নাসরের জার্সিতে গত বছরই আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন রোনালদো। আল তাউয়ুনকে পরশু ২-০ গোলে হারিয়ে এবারের সৌদি সুপার কাপের ফাইনালে উঠেছে আল নাসর। সেমিফাইনালের সেই ম্যাচে রোনালদো এক গোল করেছেন এবং একটি গোলে অ্যাসিস্ট করেছেন। আল হিলালের বিপক্ষে আগামীকাল সৌদি সুপার কাপের ফাইনালে খেলবে আল নাসর।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১০ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১১ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে