
ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হাভিয়ের কাবরেরার এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কানাডাপ্রবাসী ফুটবলার শমিত শোম।
রোম থেকে বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ২১ মিনিটে ঢাকায় পা রাখেন ফাহামিদুল। এসেই ডাক পেয়ে গেলেন বাংলাদেশ দলে। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য বাফুফের ঘোষিত প্রাথমিক দলটা মূলত ২৬ সদস্যের। প্রাথমিক দলে আছেন তিন গোলরক্ষক মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।
ভুটান-সিঙ্গাপুর ম্যাচে নতুন মুখ মোহামেডানের মোহাম্মদ জাহিদ হাসান শান্ত। তিনি খেলবেন রক্ষণভাগে। এখানে আছেন তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিনের মতো ফুটবলাররা। আর মাঝমাঠে শমিত শোমের সঙ্গে থাকছেন হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা। যাঁদের মধ্যে হামজার ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল। বাংলাদেশ-ভারত ম্যাচ গোলশূন্য ড্র হলেও হামজা তাঁর পারফরম্যান্সে নজর কাড়েন।
বাংলাদেশের প্রাথমিক দলে মাঝমাঠে থাকছেন মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানের মতো ফুটবলাররা। এই দলে সুযোগ পেয়েছেন ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। আক্রমণভাগে তাঁর সঙ্গে থাকছেন রাকিব হোসেন, আল আমিনরা।
ভুটান-সিঙ্গাপুর ম্যাচের দল ঘোষণার কয়েক ঘণ্টা আগে ঢাকা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশ কোচ কাবরেরা। ৪ জুন এই স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভুটান। একই মাঠে ১০ জুন বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। এই ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ। বাছাইপর্বে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, হংকং—এই চার দলেরই পয়েন্ট এক।
ভুটান-সিঙ্গাপুর ম্যাচের জন্য বাংলাদেশ প্রাথমিক দল
গোলরক্ষক
মিতুল মারমা, মোহাম্মদ সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
রক্ষণভাগ
মোহাম্মদ শাকিল আহাদ তপু, মোহাম্মদ জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন
মধ্যমাঠ
মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানে, সোহেল রানা, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শমিত শোম
আক্রমণভাগ
ফাহামিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, সুমন রেজা

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৮ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৯ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১০ ঘণ্টা আগে