উয়েফা চ্যাম্পিয়নস লিগ

বড় মঞ্চে রিয়াল মাদ্রিদের ভয়ংকর রূপটা তো অনেকেই দেখেছেন। পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে লন্ডভন্ড করে দিয়ে ম্যাচ জয়ের রেকর্ড তাদের অনেক। কিন্তু গতকাল আর্সেনালের বিপক্ষে রিয়াল মাদ্রিদকে একটু অচেনাই লাগল। আকস্মিক ঝড়ে বিধ্বস্ত হয়ে গেল কার্লো আনচেলত্তির রিয়াল।
এমিরেটস স্টেডিয়ামে গতকাল চ্যাম্পিয়নস লিগের আর্সেনাল-রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৫৭ মিনিট পর্যন্ত কোনো গোলই হয়নি। এখান থেকেই আর্সেনাল দেখায় তাদের জাদু। ৫৮ থেকে ৭৫—১৭ মিনিটে তিনটি গোল করে আর্সেনাল। যার মধ্যে ৫৮ ও ৭০ মিনিটে ফ্রি কিকে দুটি গোল করেন ডেকলান রাইস। রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া প্রাণপণ চেষ্টা করেও রাইসের গোল ঠেকাতে পারেননি।
আর্সেনালের কাছে ৩-০ গোলে হারের পর দায়টা নিজের কাঁধে নিচ্ছেন কোর্তোয়া। রিয়ালের গোলরক্ষকের কণ্ঠে ঝরেছে রাইসের জন্য প্রশংসাও। ম্যাচ শেষে মুভিস্টারকে কোর্তোয়া বললেন, ‘আমার মনে হচ্ছিল দেওয়ালের সামনে ভালোভাবে অবস্থান নিতে পেরেছি। সাধারণত অতিরিক্ত একজন মানুষ সেখানে রাখি। তার জন্য আমি দায় নিচ্ছি। আমি বুঝতে পারিনি রাইস সেভাবে বলটা বাঁক খাওয়াতে পারবে। আর দ্বিতীয় গোলটা অসাধারণ ছিল।’
প্রথমার্ধের বিরতির আগ মুহূর্তে আর্সেনালের নিশ্চিত কিছু আক্রমণ প্রতিহত করেন কোর্তোয়া। তবে ম্যাচ হেরে যাওয়ায় সতীর্থদের খেলার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ম্যাচে ৯টি ফাউল করেছে রিয়াল মাদ্রিদ। দলটির মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা দুইবার হলুদ কার্ড দেখে পেয়েছেন লাল কার্ড। ম্যাচ শেষে কোর্তোয়া বললেন, ‘যখন কোনো বিপদই ছিল না, তখন অপ্রয়োজনীয় ফাউল হয়েছে। আমরা সেই ফাউলগুলো না করলেও পারতাম।’
৩-০ গোলে হেরে গিয়ে বলতে গেলে কোণঠাসা হয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। ঘুরে দাঁড়াতে হলে চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় দেখছেন না কোচ আনচেলত্তি। এমনকি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্সেনালেরও প্রশংসা করেছেন আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘আমাদের চেষ্টা করতে হবে। ভালো খেলার সুযোগ আছে। দেখি আমরা সেটা করতে পারি কি না। আজ (গত রাতে) আর্সেনাল আমাদের চেয়ে অনেক ভালো মানের ফুটবল খেলেছে।’
রাইসের জোড়া গোলের পাশাপাশি অপর গোল করেন মিকেল মেরিনো। ৭৫ মিনিটে মাইলস লুইস স্কেলির অ্যাসিস্টে গোল করেন মেরিনো। ৩-০ গোলে জয়ের ম্যাচে আর্সেনাল ছড়ি ঘুরিয়েছে রিয়ালের ওপর। ৫৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আর্সেনাল নিয়েছে ১১ শট। আর রিয়ালের দখলে ছিল ৪৬ শতাংশ। আর্সেনালের লক্ষ্য বরাবর আনচেলত্তির দল করেছে ৩ শট। ১৬ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-আর্সেনাল।

ব্লেসিং মুজারাবানি ক্যাচ ধরার পর হাত মুঠো করে উদযাপনে ব্যস্ত। মোস্তাফিজুর রহমানকে আউট করার পর বোলার রিচার্ড এনগারাভা শূন্যে কী যেন ইঙ্গিত করেন। হারারের গ্যালারিতে তখন জিম্বাবুয়ের দর্শকদের উচ্ছ্বাস। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডের সারমর্ম বর্ণনা করতে এটুকুই যথেষ্ট। ব্যাটিং ব্যর্থ
১ ঘণ্টা আগে
নিউইয়র্কে গত রাতে পেনাল্টি থেকে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেও নেইমারের ছিল না কোনো উদযাপন। কারণ, তখন খেলা তো প্রায় শেষের দিকে। নেইমারের এই গোল শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের।
২ ঘণ্টা আগে
শেষ ষোলোতে তারকা এক ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হতো যুক্তরাষ্ট্রকে। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে হতে যাওয়া ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম। কিন্তু নকআউট পর্বের ম্যাচের আগমুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। তাতে তোপের মুখে পড়েছে ফিফা।
৩ ঘণ্টা আগে
গতির পাশাপাশি বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তুলেছেন নাহিদ রানা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েও টের পেল রানার আগুন। হারারেতে আজ প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে শুধু ধসিয়েই দেননি। নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে।
৫ ঘণ্টা আগে