
করফাঁকির অভিযোগে এবার বিচারের মুখোমুখি হতে হচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়াকে। শুধু তিনি একাই নন। তাঁর আরও চার সহকর্মী এই অভিযোগে অভিযুক্ত।
দিয়েগো আরামান্তে নামে বুয়েনস এইরেসের এক বিচারক আজ তাপিয়া ও তাঁর চার সহকর্মীকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছেন। করফাঁকি ও সামাজিক নিরাপত্তা তহবিল তছনছ করার অভিযোগের মামলাও চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাপিয়ার ঘনিষ্ঠ এএফএর ট্রেজারার পাবলো তোভিগ্গিনকেও অভিযুক্ত করা হয়েছে। জামানত হিসেবে আড়াই লাখ ডলার দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৩ কোটি ৬ লাখ টাকা।
আর্জেন্টিনার কাস্টমসের করা এক মামলার প্রেক্ষিতে তাপিয়া ও তাঁর চার সহকর্মীর বিচারের মুখোমুখি হতে হচ্ছে। ১২ মার্চ মামলার প্রাথমিক তদন্তে তাঁরা বিচারকের সামনে হাজিরা দিয়েছিলেন। এএফএ বরাবরই এই অভিযোগ মিথ্যা দাবি করে আসছে।
২০১৭ সাল থেকে এএফএ প্রধানের দায়িত্বে আছেন তাপিয়া। গত ডিসেম্বরে ফেডারেশনের কার্যালয়ে অভিযানও চালানো হয়েছিল। তাঁর এই দীর্ঘ ৯ বছর সময়েই আর্জেন্টিনা দুটি কোপা আমেরিকা এবং একটি করে বিশ্বকাপ ও ফিনালিসিমা জিতেছে। যার মধ্যে সবশেষ ২০২২ ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ধ্রুপদী ফাইনাল জিতে ৩৬ বছরের খরা কাটায় আর্জেন্টিনা। মেসি এই বিশ্বকাপ জিতে আজন্মলালিত স্বপ্নপূরণ করেছেন।

এএফসি এশিয়ান কাপ থেকে আগেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। সান্ত্বনার জয়ে বাছাইপর্ব শেষ করতে পারে কি না সেটাই ছিল দেখার। সিঙ্গাপুরের রক্ষণভাগে বারবার হানা দিয়েছিল হাভিয়ের কাবরেরার দল। কিন্তু হেরেই শেষ হলো বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্ব।
৪৩ মিনিট আগে
২০২৬ আইপিএল শুরু হতে না হতেই ঘটল রহস্যময় এক ঘটনা। মুম্বাইয়ের একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে এক বিদেশি কর্মীর মৃতদেহ। এরই মধ্যে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। তাতে প্রশ্ন উঠেছে আইপিএলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
২ ঘণ্টা আগে
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নাওয়াজকে নিয়ে পোস্ট দিয়ে তোপের মুখে নাসিম শাহ। কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি মোটা অঙ্কের টাকা জরিমানাও করা হয়েছে। তবে শাস্তিটা আরও বড় হতে পারত। সেখান থেকে তাঁকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বাঁচিয়েছেন বলে দাবি বাসিত আলীর।
৩ ঘণ্টা আগে
বল টেম্পারিংয়ের ঘটনায় নিষিদ্ধ হবেন ফখর জামান, সেটা এর রকম অবধারিতই ছিল। কেবল দেখার ছিল—ঠিক কত ম্যাচের নিষেধাজ্ঞা নেমে আসে এই তারকা ব্যাটারের ওপর। এবার এল আনুষ্ঠানিক ঘোষণা। লাহোর কালান্দার্সের এই ক্রিকেটারকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৩ ঘণ্টা আগে