বিশ্বে ঝাঁক জমকের সঙ্গে পালন হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন। বিশ্বের এক পাশে যখন আনন্দ-উদ্যাপনে ব্যস্ত মানুষ তখন ফিলিস্তিনবাসী কাঁদছে স্বজন হারানোর বেদনায়। অনেক দিন ধরে দেশটির গাজা উপত্যকা থেকে বিভিন্ন স্থানে ইসরায়েলি আগ্রাসনের ফলে ঘরছাড়া মানুষজন। আপনজন হারিয়ে শোকার্ত। ক্রিসমাসে তাদের মনে রাখার আহ্বান জানিয়েছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।
নিজে সব সময় অসহায় মানুষদের পাশে থাকতে চেষ্টা করেন সালাহ। বিভিন্ন সময় কষ্টে দিনাতিপাত করা মানুষদের সহায়তা করে সংবাদের শিরোনাম হয়েছেন। গাজাবাসীর কষ্টে তাঁর যে মন কাঁদবে সেটিই স্বাভাবিক। এর আগেও সালাহ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছিলেন।
আজ বড়দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ ভারাক্রান্ত মনে একটি পোস্ট লিখেছেন লিভারপুল তারকা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ক্রিসমাস ট্রির একটি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘ক্রিসমাস এমন একটি সময় যখন পরিবারগুলো একত্রিত হয় এবং উদ্যাপন করে। কিন্তু নিষ্ঠুর যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে। বিশেষ করে, মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চলছে গাজায়। এ বছর আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বড়দিন পালন করছি এবং সেসব পরিবারগুলোর সঙ্গে এই ব্যথা ভাগাভাগি করছি যারা তাদের প্রিয়জনকে হারিয়ে শোকাহত। দয়া করে তাদের কষ্টের কথা ভুলে যাবেন না। শুভ বড়দিন।’

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
২ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৩ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৪ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৫ ঘণ্টা আগে