প্রথম ম্যাচে সেঁত-এতিয়েঁনে মরক্কোর বিপক্ষে বিতর্কিত হারে বড় ধাক্কা খেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে অনুশীলনের সময় চুরিরও শিকার হয়েছিলেন হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। তবে আজ রাতে সেসবের কিছুটা হলেও ভুলে হাঁফ ছেড়ে বাঁচল আর্জেন্টাইনরা। ইরাককে শেষ আটে ৩-১ গোলে উড়িয়ে অলিম্পিকের শেষ আটের আশাও বাঁচিয়ে রাখল তারা।
জাকজমকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্যারিস অলিম্পিক শুরু হয়েছে পরশু রাত থেকে। তার দুই দিন আগে শুরু হয় ফুটবলসহ বেশ কয়েকটি ডিসিপ্লিনের খেলা। তবে শুরুটা স্মরণীয় হয়নি আর্জেন্টিনার। মরক্কোর সমর্থকদের বিশৃঙ্খলার কারণে ২-১ গোলের হেরে কঠিন সমীকরণে পড়েছিল মাশ্চেরানোর দল। টিকে থাকতে হলে ইরাকের বিপক্ষে জয় দরকার ছিল তাদের। সেই কাজটা সহজেই করল আর্জেন্টিনা। দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়নরা এই জয়ে ‘বি’ গ্রুপে উঠে এল শীর্ষেও। আর্জেন্টিনার পয়েন্ট ২ ম্যাচে ৩।
ইরাকের বিপক্ষে আর্জেন্টিনা এগিয়ে যায় ১৩ মিনিটে। হুলিয়ান আলভারেসের পাস থেকে জাল খুঁজে নেন থিয়াগো আলমাদা। এর ৩ মিনিট আগে তাঁর একটি ফ্রি কিক রুখে দিয়েছিলেন ইরাকের গোলরক্ষক। তবে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারেনি আর্জেন্টিনা। প্রথমার্ধে যোগ করা চতুর্থ মিনিটে আহমেদ হাসানের পাস থেকে ইরাককে সমতায় ফেরান আয়মান হুসাইন। এর মিনিট তিনেক পর আলভারেস হাতছাড়া করেন গোলের সুযোগ।
তবে দ্বিতীয়ার্ধে ইরাককে আর তেমন সুযোগ দেয়নি আর্জেন্টিনা। ৬২ মিনিটে জেনন কেভিনের অ্যাসিস্টে ব্যবধানটা ২-১ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো গুন্ডো। এরপর আবারও ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ইরাক। তবে আলভারাসের অ্যাসিস্টে আর্জেন্টিনা আবারও লিড নেয় এজেকুয়েল ফার্নান্দেজের গোলে। হারলেও নকআউট পর্বে যাওয়ার সুযোগ আছে ইরাকের। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে তারা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
২ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে