সান্টিয়াগো বার্নাব্যুতে গত রাতে লা লিগার ঘটনাবহুল এক ম্যাচই হয়েছে বলা যায়। আলমেরিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর জয় তো রয়েছেই। একই সঙ্গে হয়েছে ফাউল ও কার্ডের ছড়াছড়ি। রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক।
রিয়াল-আলমেরিয়া ম্যাচে গোল হয়েছে ৫ টি। আলমেরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল। ম্যাচে রিয়াল ফাউল করেছে ৯ বার ও ১৭ বার ফাউল করেছে আলমেরিয়া। ৩টি ও ৫টি হলুদ কার্ড দেখেছে রিয়াল ও আলমেরিয়া। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় আলমেরিয়া। ১ ও ৪৩ মিনিটে গোল দুটি করেন লার্জি রামাজানি ও এদগার গনজালেজ। কোনো কার্ডও দেখাননি রেফারি। দ্বিতীয়ার্ধ থেকে শুরু হয় যত আলোচিত ঘটনা। ৫৭ মিনিটে জুড বেলিংহামের গোলে ব্যবধান কমায় রিয়াল। যেখানে রিয়ালের হোসেলুর হেড দেওয়া বল ঠেকাতে যান আলমেরিয়া ডিফেন্ডার কাইকি ফার্নান্দেজ। কাইকির হ্যান্ডবল হওয়ায় পেনাল্টি পেয়ে যায় রিয়াল। এরপর ৬১ মিনিটে আলমেরিয়ার সার্জিও আরিবাস গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে তা বাতিল করা হয়।
ঘটনা এখানেই শেষ হয়নি। ৬৭ মিনিটে অরেলিয়েঁ চুয়ামেনির ক্রস থেকে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমে ভিনির হ্যান্ডবল হয়েছে সন্দেহে গোল বাতিল করা হয়। পরে ভিএআরে দেখা যায়, বল লেগেছে ভিনির কাঁধে। ভিএআরের একের পর এক সুফল রিয়াল পাওয়ায় মাঠেই ক্ষোভ প্রকাশ করে আলমেরিয়া। আলমেরিয়ার মিডফিল্ডার গঞ্জালো মেলেরো বলেন, ‘আমাদের দল থেকে তিন পয়েন্ট চুরি করে নেওয়া হয়েছে, এটা পরিষ্কার। মাদ্রিদকে ম্যাচে ফেরানোর জন্য এর চেয়ে বেশি কিছু আর করতে পারতেন না তারা।’ অন্যদিকে রিয়াল কোচ আলচেলত্তি বলেন, ‘আমি বুঝতে পেরেছি সিদ্ধান্ত নিয়ে আলমেরিয়ার রাগের কারণ। তবে আমি মনে করি, সবগুলোই্ সঠিক ছিল। সেগুলো আবার দেখেছি। আমার মতে রেফারি সেগুলো সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। এখানে শুধু ভিএআর সিদ্ধান্ত দেয় না। ভিএআর পরামর্শ দেয় ও রেফারি সিদ্ধান্ত নেয়। আমার মতে, তিনি সঠিক ছিলেন।’
৩-২ গোলের জয়ে লা লিগায় এখন রিয়ালের পয়েন্ট ৫১। ২০ ম্যাচে ১৬ ম্যাচ জিতেছে, হেরেছে ৩ ম্যাচ ও ১ ম্যাচ ড্র হয়েছে। আনচেলত্তির দল পয়েন্ট তালিকায় দুইয়ে। ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জিরোনা। তারা খেলেছে ২১ ম্যাচ। ২০ ম্যাচ খেলে ৪৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলার পর হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে বিদায়ী ম্যাচ শেষে মনুমেন্তাল স্টেডিয়ামে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের অসংখ্য অধ্যায়ের পর এবার এলএমটেনের বিদায়ে রোনালদোর কণ্ঠে শোনা গেল অকুণ্ঠ প্রশংসা।
২ ঘণ্টা আগে
শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
১১ ঘণ্টা আগে