সর্বশেষ ইউরোপা লিগের ফাইনালের চেয়ে এবার অর্থের পরিমাণ কমলেও যা দেওয়া হবে তাতে চোখ কপালে ওঠার মতো। আজ রাতে টুর্নামেন্টের ফাইনালে যে জিতবে, সে বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটি ৯৮ লাখ টাকা পাবে।
সেই দল সেভিয়া নাকি রোমা হবে, তা হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় আজ রাতে জানা যাবে। শিরোপার বিচারে টুর্নামেন্টের সেরা দল সেভিয়া সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে। শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চে যাদের আগে কখনো পা হড়কানোর কোনো রেকর্ড নাই। তবে এবার সেই কাজ করতে বেশ বেগ পেতে হবে স্প্যানিশ ক্লাবকে।
দল হিসেবে রোমা ইউরোপীয় ক্লাব ফুটবলে আগে কখনো নিজেদের প্রমাণ করতে না পারলেও জোসে মরিনহো ইতালিয়ান ক্লাবকে শ্রেষ্ঠত্বের স্বপ্ন দেখাচ্ছে। পর্তুগিজ কোচের দায়িত্ব নেওয়ার আগে কখনো ইউরোপীয় প্রতিযোগিতায় শিরোপা না জেতা দল গত বছর সেই খরা ঘুচিয়েছে। গত বছর প্রথমবারে মতো হওয়া ইউরোপা কনফারেন্স লিগে চ্যাম্পিয়ন হয় তারা।
আজ আরও বড় কিছুর পুসকাস অ্যারেনায় নামবে রোমা। নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে মরিনহোর রেকর্ডও পাশে পাচ্ছে দলটি। এখন পর্যন্ত ইউরোপীয় কোনো প্রতিযোগিতার ফাইনালে হারেননি ‘দ্য স্পেশাল ওয়ান’ নামে পরিচিত এই কোচ।
অর্থাৎ, সেভিয়ার সঙ্গে মরিনহোর রেকর্ডের যুদ্ধ। আজ অবশ্য দুই পক্ষের একজনকে হার মানতেই হবে। সেভিয়া জিতলে তাদের শিরোপার সংখ্যা বেড়ে যাবে। অন্যদিকে প্রথম কোচ হিসেবে তিনটি ভিন্ন ইউরোপীয় প্রতিযোগিতা জেতা মরিনহো শিরোপায় ছাড়িয়ে যাবেন জিওভানি ত্রাপাত্তিনোকে। বর্তমান দুজনে পাঁচটি শিরোপা নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন।
রোমা কিংবা সেভিয়ার মধ্যে যে দলই হারুক না কেন, তাদের জন্য থাকছে বিশাল অঙ্কের হাতছানি। রানার্সআপ হিসেবে প্রায় ৫৪ কোটি ৮ লাখ টাকা পাবে। গত বছর পেয়েছিল ৫৫ কোটি ৮৩ লাখ টাকা। আর চ্যাম্পিয়নরা পেয়েছিল ১০৩ কোটি ৬৩ লাখ টাকা। মহামারি করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর দ্বৈরথ ছিল ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত অধ্যায়। সেই লড়াইয়ের সময়কার অনেক ঘটনা এবার সামনে আনছেন ফ্রান্স ফুটবলের সাবেক পরিচালক পাসকাল ফেরে। রোনালদোর সঙ্গে নিজের পুরোনো বিরোধের কথাও জানিয়েছেন তিনি।
১৯ মিনিট আগে
প্রথমবারের মতো আসিয়ান কাপ খেলতে গিয়ে বাংলাদেশের টুর্নামেন্টটা কেটেছে দুঃস্বপ্নের মতো। ১৩ গোল হজমের বিপরীতে দিয়েছে কেবল ২ গোল। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ের ওপর। শুধু বাংলাদেশই নয়, পিছিয়েছে ব্রাজিলও।
১৯ মিনিট আগে
শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
৩ ঘণ্টা আগে