ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে মার্কাস রাশফোর্ডের চোট বড় দুঃসংবাদ হয়ে আসে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। তবে গতকাল সেভিয়ার বিপক্ষে খেলতে নেমে তাঁর না থাকাটা বুঝতে দেননি মার্সেল সাবিতজার। যদিও শেষ পর্যন্ত তাঁর জোড়া গোল দলের কাজে আসেনি।
নিজেদের মাঠে সাবিতজারের গোলে (২-০) এগিয়ে ছিল ম্যান ইউনাইটেড। কিন্তু ম্যাচের শেষ দিকে দুটি আত্মঘাতী গোলে ড্র করতে হয় রেড ডেভিলসদের। এমন দুঃখজনক পারফরম্যান্সে হতাশ এরিক টেন হাগ। ম্যান ইউনাইটেডের কোচের মতে, ‘আমাদের খেলাটা শেষ করতে হবে।’
গতকাল ম্যাচ শেষে এমনটি জানিয়েছেন এরিক টেন হাগ। তিনি বলেছেন, ‘ম্যাচটা আমারদের হাতেই ছিল। আমরা ২-০ গোলে এগিয়েও ছিলাম। তবে দুঃখজনকভাবে নিজেরাই দুটি আত্মঘাতী গোল করি। আমাদের আরও শিখতে হবে এবং খেলাটা শেষ করতে হবে। পরবর্তী ম্যাচে সব পথ খোলা রয়েছে।’
তবে দ্বিতীয় লেগে সেভিয়াকে তাদের মাঠেই টেক্কা দেওয়াটা কঠিন হবে। কেননা, পরের ম্যাচ মিস করতে পারেন রক্ষণের দুই অতন্দ্র প্রহরী রাফায়েল ভারানে এবং লিসান্দ্রো মার্তিনেজ। গতকাল দুজনেই ম্যাচে চোট পেয়েছেন।
ওল্ড ট্রাফোর্ডে শুরু থেকেই দুর্দান্ত খেলছিল ম্যান ইউনাইটেড। এর সুফলও পেয়েছিল তারা। ২১ মিনিটের মধ্যেই দলকে ২ গোলের লিড এনে দেন সাবিতজার। অস্ট্রিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলে যখন জয় নিয়ে মাঠ ছাড়বে দল, ঠিক সে সময়ই কপাল পোড়ে ম্যান ইউনাইটেডের। প্রথম ধাক্কাটা খায় ৮৪ মিনিটে টাইরেল ম্যালাসিয়ার আত্মঘাতী গোলে। তখনো ১ গোলে এগিয়ে ছিল ইংলিশ ক্লাব। তবে অতিরিক্ত সময়ে হ্যারি ম্যাগুয়েরের গোল সবকিছুই নষ্ট করে দেয়। ম্যাচে দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত ড্রয়ের হতাশায় পুড়তে হয় তাদের।
টুর্নামেন্টের অন্য ম্যাচে কষ্টে জিতেছে জুভেন্টাস। অন্যদিকে আরেক ইতালিয়ান ক্লাব রোমা ধরা খেয়েছে ফেইনুর্ডের কাছে। স্পোর্টিং সিপিকে নিজেদের মাঠে ফেদেরিকা গাত্তির একমাত্র গোলে হারিয়েছে তুরিনের বুড়িরা। আর সমান ব্যবধানেই ফেইনুর্ডের মাঠে হেরেছে জোসে মরিনহোর রোমা। দলের হয়ে গোলটি করেছেন ডাচ মিডফিল্ডার ম্যাটস উইফার।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যালন ডি’অর দ্বৈরথ ছিল ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত অধ্যায়। সেই লড়াইয়ের সময়কার অনেক ঘটনা এবার সামনে আনছেন ফ্রান্স ফুটবলের সাবেক পরিচালক পাসকাল ফেরে। রোনালদোর সঙ্গে নিজের পুরোনো বিরোধের কথাও জানিয়েছেন তিনি।
১৯ মিনিট আগে
প্রথমবারের মতো আসিয়ান কাপ খেলতে গিয়ে বাংলাদেশের টুর্নামেন্টটা কেটেছে দুঃস্বপ্নের মতো। ১৩ গোল হজমের বিপরীতে দিয়েছে কেবল ২ গোল। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ের ওপর। শুধু বাংলাদেশই নয়, পিছিয়েছে ব্রাজিলও।
১৯ মিনিট আগে
শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
৩ ঘণ্টা আগে