বিশ্বকাপ ফুটবলের লোককাহিনিতে জায়গাটা প্রায় পাকাই করে ফেলেছিলেন ইনাকি উইলিয়ামস। শুধু একটা মাত্র শট নিতে পারলে হয়ে যেতেন ঘানার মানুষের চোখের মণি। বিশ্বকাপ ইতিহাসের হাতছানি আর নায়ক হওয়ার সুযোগটা ইনাকি নষ্ট করলেন কি না মাঠের ওপর হোঁচট খেয়ে! তাতেই মাথায় হাত দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হয়তোবা দুশ্চিন্তার কারণে মাথায় হাত উঠে গেছে পর্তুগিজ এই উইঙ্গারের।
গতকাল ৯৭৪ স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল-ঘানা। এই ম্যাচ দিয়ে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নামেন রোনালদো। ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টিতে গোল করেন রোনালদো। তাতে পাঁচ বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার বনে গেলেন পর্তুগিজ এই ফুটবলার। রোনালদোর গোলের পর ৭৩ মিনিটে ঘানাকে সমতায় ফেরান আন্দ্রে আউই। এরপর ৭৮ ও ৮০ মিনিটে হোয়াও ফেলিক্স ও রাফায়েল লিও গোল করলে পর্তুগাল এগিয়ে যায় ৩-১ গোলে। এরপর ৮৯ মিনিটে ঘানার ওসমান বুকারি গোল করে ব্যবধান কমান। আর অতিরিক্ত সময়ের শেষ দিকে এসে ইনাকি সমতা (৩-৩) করার সুযোগ পেলেও মাঠে আছাড় খেয়ে পড়েন। এ দৃশ্য দেখেই মাথায় হাত উঠে গেছে রোনালদোর।
রোনালদোর এই মাথায় হাত দেওয়ার দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে গেছে। অনেক ফুটবল বিশ্লেষকও এ নিয়ে আলোচনা করেছেন। বিখ্যাত ফুটবল বিশেষজ্ঞ রয় কিন বলেন, ‘আমরা আজ (বৃহস্পতিবার) রাতে পর্তুগালের সেরা ও বাজে খেলা দুটোই দেখেছি। একবার রোনালদোর চেহারার দিকে তাকান। হায় ঈশ্বর।’
পর্তুগালের জার্সিতে এখন পর্যন্ত ১৯২ ম্যাচে ১১৮ গোল করেছেন রোনালদো। বিশ্বকাপে ১৮ ম্যাচে ৮ গোল করেন পর্তুগিজ এই তারকা স্ট্রাইকার।

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৯ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১৩ ঘণ্টা আগে