
বিশ্বকাপ ফুটবল সামনে রেখে দলগুলো এরই মধ্যে চলে গেছে মার্কিন মুলুকে। টুর্নামেন্ট সামনে রেখে দলগুলো নিচ্ছে প্রস্তুতি। ইরান ফুটবল দল তাদের বিশ্বকাপযাত্রা শুরু করল অন্যভাবে। পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানি ফুটবলাররা।
ইরানি ফুটবলারদের কোরআন শরীফ ছুঁয়ে বিশ্বকাপ খেলতে যাওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল। এক ভিডিওতে দেখা যায়, বিশ্বকাপগামী বিমানে ওঠার আগে ফুটবলাররা কোরআন শরীফে চুমু দিচ্ছেন। আশপাশে ইরানি পতাকা নিয়ে উচ্ছ্বাস করতে থাকেন অনেকেই। তারপর টিম বাসে করে গেলেন বিমানবন্দরে।
উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশগ্রহণের পথে বড় বাধা কাটিয়ে উঠেছে ইরান। দলটির খেলোয়াড়েরা যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ভিসা পেয়েছেন বলে পরশু নিশ্চিত করেছিলেন এক মার্কিন কর্মকর্তা। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বর্তমানে তুরস্কের আনতালিয়ায় প্রশিক্ষণ ক্যাম্প করছে ইরান। সেখান থেকেই তুরস্কে অবস্থিত মার্কিন দূতাবাসে ভিসার আবেদন করেছি দলটি। তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্যারাক শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরানিদের অনেকের ভিসা প্রত্যাখ্যাত আবেদনকারীর ভিসা প্রত্যাখ্যাত হয়েছেন কি না, সে বিষয়ে জানা গেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হবে। প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ২৩তম বিশ্বকাপ সামনে রেখে ইরানের প্রতিনিধি দলের ১৫ সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদক তুরস্কের আন্তালিয়া শহর থেকে এ তথ্য জানান। এরই মধ্যে ইরান ফুটবল দল পৌঁছে গেছে মেক্সিকোতে। তবে তাদের গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলতে হবে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে দিনে গিয়ে দিনে ফিরতে হবে ইরান দলকে।

যুক্তরাজ্য সফরের দুঃস্মৃতি কি এত সহজে ভুলতে পারবে ভারত? আয়ারল্যান্ডে দুটি ও ইংল্যান্ডের মাটিতে চারটি টি-টোয়েন্টি হেরেছিল শ্রেয়াশ আইয়ারের দল। সেই দুঃস্মৃতি পুরোপুরি ভুলতে না পারলেও জিম্বাবুয়ের সফরে নিজেদের স্বভাবজাত পারফরম্যান্সে ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেওয়ার উপলক্ষ্য পেল ভারত।
২ ঘণ্টা আগে
এক ম্যাচ পর সুযোগ পেয়ে গল টাইটানসের আস্থার প্রতিদান দিতে বর্থ হয়েছেন মেহেদী হাসান মিরাজ। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গতকাল ক্যান্ডির বিপক্ষে ৫ বলে ৫ রান করেন তিনি। ওয়ানডে অধিনায়কের হতাশাজনক পারফরম্যান্স আজ মাটি চাপা দিয়েছেন তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহানরা।
৩ ঘণ্টা আগে
চোটের কারণে ছিটকে গেছেন নাহিদ রানা। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন মুশফিক হাসান। প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন এই পেসার। এ ছাড়া দলে ফেরানো হয়েছে জাকের আলী অনিককে।
৫ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধরনের সংকটে পড়েছে ভারত। দলের একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোট পাওয়ায় সাদা পোশাকের সিরিজকে কেন্দ্র করে চিন্তায় পড়ে গেছেন নির্বাচকেরা। বাধ্য হয়েই পরিবর্তন আনতে হচ্ছে নির্বাচকদের।
৬ ঘণ্টা আগে