ফ্রান্স হোক বা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), দলের অন্যতম ভরসা যেন কিলিয়ান এমবাপ্পে। নিজে তো গোল করছেনই, সতীর্থদের দিয়ে গোল করিয়ে দলের জয়ে দারুণ অবদান রাখছেন তিনি। তবে পিএসজির ফুটবল উপদেষ্টা লুইস ক্যাম্পোস মনে করেন, প্রতিভার অর্ধেক দিতে পেরেছেন এমবাপ্পে।
২০১৭ সালে ফ্রান্সের জার্সিতে অভিষেক হয় এমবাপ্পের। ২০১৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেই হয়ে যান চ্যাম্পিয়ন দলের সদস্য। এখনো পর্যন্ত ফ্রান্সের হয়ে খেলেছেন ৫৯ ম্যাচ, করেছেন ২৮ গোল আর করিয়েছেন ২১ গোল। ক্লাব পিএসজির জার্সিতে ২৩৭ ম্যাচে করেছেন ১৯০ গোল, অ্যাসিস্ট করেছেন ৯৩ গোলে। ফরাসি ক্লাবটির হয়ে চারবার জিতেছেন লিগ ওয়ান শিরোপা।
এমবাপ্পের এত অর্জনের পরও ক্যাম্পোস মনে করেন, এমবাপ্পে প্রতিভার পুরোটা এখনো দিতে পারেননি। পিএসজির ফুটবল উপদেষ্টা বলেন, ‘এমবাপ্পে এখনো তার প্রতিভার ৪০ অথবা ৫০ শতাংশ দিতে পেরেছে। এটা আমি তাকে এখনো বলি। তার এখনো অনেক কিছু দেওয়ার আছে। কারণ সে এমনই এক খেলোয়াড় যে তার অনুশীলন এখনো শেষ করেনি। ১৬ বছর বয়সে সে অনেক কিছু শিখে ফেলেছে। তার খেলা বোঝার ক্ষমতা ২৬ বছর বয়সীদের মতো।’
আগামীকাল কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ। আর ফ্রান্সের বিশ্বকাপ শুরু হবে ২২ নভেম্বর। ‘ডি’ গ্রুপে ফরাসিদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২৬ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। আর ৩০ নভেম্বর তিউনিশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন।
১৭ মিনিট আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে