পার্ক দে প্রিন্সেসে গতকাল ভুলে যাওয়ার মতো দিনই কাটিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লরিয়েন্তের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে পিএসজি তো উড়ে গেছেই, একই সঙ্গে জোড়া হলুদ কার্ডে মাঠ ছাড়তে হয় আশরাফ হাকিমিকে। ক্রিস্তফ গালতিয়েরের কাছে মরক্কোর এই ডিফেন্ডার নির্বোধ।
গতকাল দুটি হলুদ কার্ডের দুটিই প্রথমার্ধে দেখেছেন হাকিমি। ম্যাচের ৫ মিনিটে দেখেন প্রথমটা। লরিয়েন্তের রোমান ফেইভারকে ট্যাকল করেন হাকিমি। মরক্কোর ডিফেন্ডার বলের ধারেকাছেও ছিলেন না। ২০ মিনিটে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। ডার্লিন ইয়োঙ্গাকে বাজেভাবে চ্যালেঞ্জ করেন হাকিমি। বল নেওয়ার আগেই ইয়োঙ্গার গোড়ালিতে পাড়া দেন তিনি। ম্যাচ শেষে হতাশ গালতিয়ের বলেন, ‘আমাদের মৌসুমের দ্বিতীয় অংশ খুবই গড়পড়তার। অনেক খেলোয়াড়কে মনে হয়েছে অমনোযোগী। হাকিমির দ্বিতীয় হলুদ কার্ড পাওয়া সত্যিই নির্বুদ্ধিতার।’
লরিয়েন্তের কাছে ৩-১ গোলে হেরেছে পিএসজি। এনজো লি ফির গোলে ১৫ মিনিটে এগিয়ে যায় লরিয়েন্তে। ২৯ মিনিটে প্যারিসিয়ানদের সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। এরপর ৩৯ ও ৮৮ মিনিটে এগিয়ে যাওয়া লরিয়েন্তের বাকি গোল ২টি করেন ইয়োঙ্গা। ৩-১ গোলে হেরেও শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ৩৩ ম্যাচে ২৪ জয়, ৩ ড্র ও ৬ পরাজয়ে প্যারিসিয়ানদের পয়েন্ট এখন ৭৫। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৭০।

জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন।
১৮ মিনিট আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে