চেলসির মালিকানা পাওয়ার পর গত দুই মৌসুমে স্টামফোর্ড ব্রিজে তারকার হাট বসিয়েছেন মার্কিন ধনকুবের টড বোহেলি। ২০২২-২৩ মৌসুমে এনজো ফার্নান্দেজ-মিখাইলো মুদরিকের মতো তারকাদের কিনে খরচের রেকর্ড গড়েছিল ব্লুজরা। সেই খরচ চোখ কপালে তুলে দেওয়ার মতন—৬১১.৪৯ মিলিয়ন ইউরো!
২০২৩-২৪ মৌসুম শুরুতেও বিপুল অঙ্কের অর্থ খরচ করেছে চেলসি। মইসেস কাইসেদো, ক্রিস্টোফার এনকুকু, কোল পালমার, রোমিও লাভিয়া-সহ আরও বেশ কয়েকজন তারকা কিনেছে তারা। মোট খরচ—৪৬৭.৮০ মিলিয়ন ইউরো! তার মধ্যে সাউদাম্পটন থেকে বেলজিয়ান মিডফিল্ডার লাভিয়াকে কিনতে ব্লুজদের পকেট থেকে গেছে ৬২ মিলিয়ন ইউরো (৭৩৪ কোটি ২৪ লাখ ৩২ হাজার টাকা)। সঙ্গে আরও শর্তভিত্তিক চুক্তির বিষয় তো আছেই।
কিন্তু ২০ বছর বয়সী এই তারকার পুরো মৌসুম কেটেছে বেঞ্চে বসে। খেলতে পেরেছেন মাত্র ৩২ মিনিট। আর তাতেই শেষ লাভিয়ার পুরো মৌসুম। ঊরুর চোটে পড়ে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন তিনি। গতকাল এমনটাই জানিয়েছে ব্লুজরা।
গত বছরের আগস্টে ৭ বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেন লাভিয়া। ব্লুজদের হয়ে প্রিমিয়ার লিগে তাঁর অভিষেক হয় গত ডিসেম্বরে, লন্ডন প্রতিদ্বন্দ্বী ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ম্যাচটিতে চেলসির ২-১ গোলে জয়ে ম্যাচে চেলসির শেষ ৩২ মিনিটই হয়ে থাকল এ মৌসুমে লাভিয়ার শেষ খেলা। এই ম্যাচেই ঊরুতে চোট পান তিনি।
লাভিয়ার ছিটকে যাওয়া নিয়ে চেলসি এক বিবৃতিতে বলেছে, ‘সুস্থ হয়ে ফিরতে না পারায় মিডফিল্ডার রোমিও লাভিয়া দুর্ভাগ্যবশত আমাদের ২০২৩-২৪ মৌসুম মিস করছেন।’
প্রাথমিকভাবে ৬২ মিলিয়ন ইউরোতে সাউদাম্পটন থেকে প্রাক-মৌসুমের সময় চেলসির সঙ্গে চুক্তি করেন লাভিয়া। তবে গোড়ালিতে চোট থাকায় মৌসুমের শুরুতে মাঠে নামতে পারেননি।

উড়ন্ত শুরুর পর ১৯ রানে ৩ উইকেট হারিয়ে হঠাৎ এলোমেলো হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইন। সেখান থেকে সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে দারুণ প্রতিরোধ গড়ে সফরকারী দল। কিন্তু সালমান রান আউট হয়ে ফিরলে এই জুটি ভাঙে। এই রান আউট নিয়েই চলছে তর্ক-বিতর্ক।
৩ মিনিট আগে
এবারের দ্য হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারদের দল না পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল বেশি। কারণ, পাকিস্তানি ক্রিকেটারদের ওপর ছিল ছায়া নিষেধাজ্ঞা এবং আট ফ্র্যাঞ্চাইজির মধ্যে চারটির মালিক ভারতীয়রা। এবার ভারতীয় মালিকানাধীন এক ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানি ক্রিকেটারকে কিনেছে। তাতেই বিপাকে পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
১ ঘণ্টা আগে
বাবর আজমের বিরুদ্ধে এক নারীর করা হয়রানির অভিযোগে মামলা দায়েরের নির্দেশ বাতিল করে দিয়েছেন লাহোর হাইকোর্ট। দায়রা আদালতের দেওয়া সেই নির্দেশনাকে অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।
১ ঘণ্টা আগে
মিরপুরে পরশু বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে স্রেফ উড়ে গেছে পাকিস্তান। দুই ইনিংস মিলে সেদিন এক ইনিংসের সমানও খেলা হয়নি। বাজে হারে সিরিজ শুরু করা পাকিস্তানের কাছে সিরিজের বাকি দুই ম্যাচ ‘বাঁচা-মরা’র লড়াই। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পাকিস্তান কতটা ভয়ংকর, সেটাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে