
বয়স মাত্র ১৮ হলেও লামিনে ইয়ামাল তাঁর পায়ের জাদুতে মুগ্ধ করছেন ভক্ত-সমর্থকদের। অল্প বয়সেই গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বার্সেলোনার ‘ওয়ান্ডারকিড’ নামে পরিচিত এই ফুটবলারকে নিয়ে বানানো হয়েছে একটি দেয়ালচিত্র। সেই দেয়ালচিত্র নষ্ট হতেও অবশ্য বেশি সময় লাগেনি।
বার্সেলোনা শহরের ভিলা দে গ্রাসিয়া অঞ্চলের প্লাসা জোয়ানিক এলাকায় ইয়ামালের দেয়ালচিত্রকে নষ্ট করেছে দুর্বৃত্তরা। সামাজিক মাধ্যমে গতকাল রাত থেকে তা ভাইরাল। স্প্যানিশ তরুণ ফুটবলারের দেয়ালচিত্রের ওপর ‘সেভেন ডোয়ার্ফ’ এঁকে সেটা আংশিকভাবে ঢেকে দেওয়া হয়। ‘সেভেন ডোয়ার্ফ’ গ্রিম ভাইদের রূপকথার গল্পের বই ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফ’–এর সাতটি কাল্পনিক বামন চরিত্র হিসেবে পরিচিত। দুর্বৃত্তরা ইয়ামালের দেয়ালচিত্রের ওপর এবং আশপাশে সাতটি বামন চরিত্র এঁকেছে।
এ বছরের ১৩ জুলাই ইয়ামাল ১৮ বছর পূর্ণ করেছেন। ইএসপিএন গতকাল রাতে এক প্রতিবেদনে জানিয়েছে, তাঁর ১৮তম জন্মদিনের আগে দেয়ালচিত্রটি উন্মোচন করা হয়। দেয়ালচিত্রে ‘সুপারম্যান’–এর পোশাকে ইয়ামালকে ফুটিয়ে তুলেছিলেন ইতালিয়ান নগরশিল্পী সালভাতরে বেনিনতেন্দে। এই বেনিনতেন্দে ‘টিভিবয়’ নামে পরিচিত। এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের গতকালের এক প্রতিবেদন থেকে জানা গেছে, দেয়ালচিত্রটি গতকাল স্থানীয় সময় বিকেলে আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। যে ‘টিভিবয়’ দেয়ালচিত্র এঁকেছিলেন, তিনিই পরে ঠিকঠাক করেছেন।
ইয়ামালের দেয়ালচিত্র নষ্ট করার কাজটা যে দুর্ঘটনাবশত নয়, সেটা স্প্যানিশ সংবাদমাধ্যমে জানা গেছে। গত ১৩ জুলাই নিজের ১৮তম জন্মদিনের অনুষ্ঠানে মজা করতেই একদল বামন মানুষকে ভাড়া করেছিলেন ইয়ামাল। তখন ইয়ামালের জন্মদিন উদ্যাপনের পার্টিতে প্রতিবন্ধী আইন লঙ্ঘন হয়েছিল কি না, এ ব্যাপারে স্পেনের সামাজিক অধিকারবিষয়ক মন্ত্রণালয় তদন্তের অনুরোধও করেছিল। জন্মদিনের পার্টি নিয়ে ব্যাপক সমালোচনার শিকারও হয়েছিলেন স্প্যানিশ তরুণ ফুটবলার।
ইয়ামালের দেয়ালচিত্র নষ্ট করার ছবি কদিন আগেই অবশ্য ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে বোঝা যায় যে এআই দিয়ে বানানো হয়েছিল সেই ভাইরাল ছবিগুলো। বার্সেলোনার প্রাক-মৌসুম সফরে ইয়ামাল এখন দক্ষিণ কোরিয়ায় আছেন। দেগু স্টেডিয়ামে স্বাগতিক দেগু ক্লাবকে প্রীতি ম্যাচে গতকাল ৫-০ গোলে হারিয়েছে বার্সা। ইয়ামাল ৪৬ মিনিট খেললেও কোনো গোল করতে পারেননি।

সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
২২ মিনিট আগে
মাঠেই স্লো-ওভার রেটের শাস্তি পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নিউ চন্ডীগড়ে পরশু দুই দলকেই বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে দুই দলকে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারতের কপালে জুটেছে বেশি শাস্তি।
১ ঘণ্টা আগে
নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
৩ ঘণ্টা আগে