
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷ চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নদের এবারের যাত্রাটা ইতি টানল কোয়ার্টার ফাইনালে।
তিন গোলে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানো সহজ কথা নয়। তবু দলটা যে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে যারা উপহার দিয়েছে একের পর এক রোমাঞ্চকর মুহূর্ত। তাই সমর্থকদের ছিল অগাধ বিশ্বাস। কিন্তু এমিরেটস স্টেডিয়ামের পর বার্নাব্যুতেও আধিপত্য দেখাল আর্সেনাল। দ্বিতীয় লেগে রিয়ালকে ২-১ গোলে হারিয়ে ১৬ বছর চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে পা রেখেছে গানাররা।
প্রথম লেগের আগে রিয়ালের সামনে আর্সেনালকে ফেবারিট হিসেবে গোনায় ধরার লোক খুব কমই ছিল। তবে ঘরের মাঠে ১৫বারের চ্যাম্পিয়নদের ৩-০ গোলে নাস্তানুবুদ করে কোচ মিকেল আরতেতা বুঝিয়ে দেন তার শিষ্যরা ভড়কে যায়নি। এমনকি বার্নাব্যুতেও নয়।
ম্যাচের শুরু থেকে অনুমিতভাবে বল দখলে রাখতে শুরু করে রিয়াল। কিন্তু আর্সেনালের জমাট রক্ষণে চিড় ধরাতে পারেনি কোনোভাবেই। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রসগুলো সহজেই প্রতিরোধ করেন উইলিয়াম সালিবা-জাকুব কিয়ররা। ১২ মিনিটে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পায় আর্সেনাল। কিন্তু পেনাল্টি মিস করে বসেন বুকায়ো সাকা।
২৩ মিনিটে পেনাল্টি পায় রিয়ালও। কিন্তু ভিএআরে দেখা যায় ফাউল হওয়ার সময় অফসাইডে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। তাই বাতিল করা হয় পেনাল্টি। গোলমুখে সাকার দুটি শট নেওয়া ছাড়া উল্লেখযোগ্য তেমন কিছুই ছিল না। সেই সাকা নিজের শাপমোচন করেন ৬৩ মিনিটে। রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে খুব সুনিপুণভাবে পরাস্ত করে আর্সেনালকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।
অবশ্য দুই মিনিট পরই সমতা ফেরায় রিয়াল। এতে দায় বেশি সালিবার। আর্সেনাল ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান ১-১ করেন ভিনিসিয়ুস। জাগিয়ে তোলেন ঝিমিয়ে পড়া রিয়ালকে। কিন্তু তা কেবল ওই মুহূর্তের জন্য। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মিকেল মেরিনোর পাস থেকে জয়সূচক গোলটি করে রিয়ালের কাটা ঘায়ে নুনের ছিটা দেন গাব্রিয়েল মার্তিনেল্লি। তাতে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে ওঠে আর্সেনাল।
রাতের আরেক ম্যাচে সান সিরোয় বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৪-৩ অগ্রগামিতায় শেষ চারে নাম লিখিয়েছে তারা। যেখানে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা। আর আর্সেনাল খেলবে পিএসজির বিপক্ষে।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে