
আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ ২০২৫। তার আগে আজ বিকেলে বিসিবি একাডেমি ভবনের সামনে উন্মোচন করা হলো ট্রফি। এই ট্রফি উন্মোচনে অংশ নেন ৯ দলের অধিনায়কেরা।
লিগে ১০ দল থাকার কথা থাকলেও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ নারী দল অংশ না নেওয়ায় দলসংখ্যা কমে গেছে, যা নারী ক্রিকেটারদের জন্য সুযোগ কিছুটা সীমিত করে দিয়েছে। এ নিয়েই খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, যিনি এবার লিগের নতুন দল শেলটেক ক্রিকেট একাডেমির অধিনায়ক।
ট্রফি উন্মোচনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতি বলেন, ‘অনেক সময় নারী ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়। যারা জাতীয় দলের বাইরে, তাদের জন্য ঘরোয়া লিগই নিজেকে প্রমাণের মঞ্চ। লিগে অংশগ্রহণ না থাকলে বা ম্যাচ সংখ্যা কমলে সেটা ক্রিকেটারদের জন্য হতাশাজনক। এবার হয়তো দল কমেছে, তবে প্রতিযোগিতার মান উন্নত হবে। আমি মনে করি, অন্তত চার-পাঁচটি দল বেশ শক্তিশালী। তাই প্রতিটি ম্যাচই ক্রিকেটারদের জন্য জাতীয় দলে জায়গা করে নেওয়ার বড় সুযোগ হবে।’
জাতীয় দলে জায়গা কারও জন্য নিশ্চিত নয় বলেই মনে করেন জ্যোতি। তিনি আরও বলেন, ‘অনেকে ব্যক্তিগতভাবে প্রচুর অনুশীলন করে, নিজেদের খরচে একাডেমিতে প্রস্তুতি নেয়। তাই এই লিগ তাদের জন্য বড় সুযোগ নিজেদের প্রমাণের। আমরা চাই, লিগের মূল লক্ষ্য যেন বাস্তবে প্রতিফলিত হয়।’
আগামীকাল প্রথম দিনেই তিনটি ম্যাচ মাঠে গড়াবে। শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচে মুখোমুখি হবে শেলটেক ক্রিকেট একাডেমির বিপক্ষে, ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। অন্য দুই ম্যাচে—আবাহনী লিমিটেড লড়বে বাংলাদেশ পুলিশ ক্রিকেট একাডেমির বিপক্ষে, আর খেলাঘর সমাজ কল্যাণ সংঘ মুখোমুখি হবে গুলশান ইয়ুথ ক্লাবের।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১০ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে