
আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে ম্যাচগুলোর সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
পরশু বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল। কর্ডোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।
এরপর ৪ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোকে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা। এই ম্যাচটিও শুরু হবে ভোর ৬টায়।
শেষ ম্যাচটিকে ঘিরেই থাকছে সবচেয়ে বেশি আগ্রহ। ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ভোর ৫টায়। এটাই হবে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ।
আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। পরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাঁকে বিদায়ী ম্যাচ খেলার জন্য দলে ফেরায়। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেছিলেন, মেসিকে প্রাপ্য বিদায় দেওয়ার জন্যই তাঁকে আর্জেন্টিনায় আমন্ত্রণ জানানো হয়েছে।
বেনিনের বিপক্ষে ম্যাচটি জাতীয় দলের হয়ে মেসির ২০৮তম। আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।
মেসির বিদায়কে সামনে রেখে মনুমেন্টালে ম্যাচটির জন্য ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ দুটি শেষ করে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই আর্জেন্টিনা অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার প্রস্তুতি চলছে।

ডি থ্রি টুর্নামেন্ট নামে নতুন টুর্নামেন্টের ছয় কোচ বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সালাহ উদ্দীন, আব্দুর রাজ্জাকের মতো তারকারাও আছেন এই তালিকায়। কোচ নির্বাচনের মতো সহকারী কোচ, ফিজিওথেরাপিস্টও ড্রাফটের মাধ্যমে ঠিক করল বিসিবি।
২৭ মিনিট আগে
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে জিয়ান্নি ইনফান্তিনোর বাতিল হয়ে যাওয়া পরিকল্পনার নথি চাওয়ায় উয়েফার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে ফিফা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে দেওয়া জবাবে ফিফা বলেছে, নথি পাওয়ার জন্য উয়েফার আইনি উদ্যোগ আগামী মার্চের ফিফা সভাপতি নির্বাচনেও প্রভাব ফেলতে পারে।
৪০ মিনিট আগে
জাপানের বৃষ্টি কেড়ে নিচ্ছে এশিয়ান গেমস ক্রিকেটের একের পর এক ম্যাচ। বাদ যাচ্ছে না নকআউট পর্বের ম্যাচও। আজ বাংলাদেশ-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনালে হতে পারল না একটা বলও। ম্যাচ বাতিল হওয়ার পর শ্লেষাত্মক পোস্ট দিয়েছেন মালয়েশিয়ার ক্রিকেটার বিরানদ্বীপ সিং।
১ ঘণ্টা আগে
জাপানে ক্রিকেট হওয়াটাই এখন অনেক বড় চ্যালেঞ্জিং বিষয়। বৃষ্টির বাগড়ায় এশিয়ান গেমস ক্রিকেটের একের পর এক ম্যাচ পরিত্যক্ত হচ্ছে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা—চার দলই কোয়ার্টার ফাইনাল না খেলে উঠে গেছে সেমিফাইনালে। এমনকি সেমিতেও একই রকম ঘটনার পুনরাবৃত্তি হতে পারে।
২ ঘণ্টা আগে