
লিগ পর্ব শেষে ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ গড়িয়েছে প্লে-অফ পর্বে। তবে দ্বিতীয় রাউন্ড শুরুর পরই চোখে সর্ষেফুল দেখছে ইতালির ক্লাবগুলো। টানা দুই দিনে তিনটি ইতালির ক্লাব হেরেছে। যার মধ্যে গত রাতে অঘটনের শিকার হয়েছে ইন্টার মিলান। চ্যাম্পিয়নস লিগের সবশেষ আসরের রানার্সআপ দল হেরেছে প্রথমবারের মতো খেলতে আসা এক ক্লাবের কাছে।
প্লে-অফের প্রথম লেগে পরশু রাতে জুভেন্টাস ৫-২ গোলে হেরেছিল গ্যালাতাসারাইয়ের কাছে। এই ম্যাচে স্বাগতিক ছিল গ্যালাতাসারাই। একই রাতে সিগনাল ইদুনা পার্কে আতালান্তাকে ২-০ গোলে হারিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। এই ধারাবাহিকতায় ইন্টার মিলানও হেরেছে অ্যাওয়ে ভেন্যুতে। গত রাতে অ্যাস্পমাইরা স্টেডিয়ামে ইন্টার মিলানের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে নরওয়ের বোদো/গ্লিমট। নরওয়ের এই ক্লাব এবারই প্রথমবারের মতো খেলছে চ্যাম্পিয়নস লিগে।
সবশেষ ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গত রাতে ২০ মিনিটে অ্যাস্পমাইরা স্টেডিয়ামে মিডফিল্ডার সন্দ্রে ব্রুনস্তাদ ফেতের গোলে শুরুতে এগিয়ে যায় বোদো/গ্লিমট। সমতায় ফিরতে ১০ মিনিট লেগেছে ইন্টার মিলানের। যা ম্যাচে ইন্টারের একমাত্র গোল। ৩০ মিনিটে গোলটি করেন ইন্টারের স্ট্রাইকার পিও এস্পোসিতো। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে দেখার পর গোলের স্বীকৃতি দেওয়া হয়েছে। দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে আরও এগিয়ে যায় বোদো/গ্লিমট। ৬১ ও ৬৪ মিনিটে গোল দুটি করেন জেনস পিটার হেগ ও ক্যাসপার হগ।
গত রাতে আরেক ম্যাচে বিস্ফোরক জয় পেয়েছে নিউক্যাসল ইউনাইটেড। বাকুর তোফিক বাহারামোভ স্টেডিয়ামে কারাবাগের বিপক্ষে ৬-১ গোলে জিতেছে নিউক্যাসল। একাই চার গোল করেছেন অ্যান্থনি গর্ডন। সবকটি গোল করেছেন প্রথমার্ধেই। নিউক্যাসলের অপর দুই গোল করেছেন ম্যালিক থিয়াও এবং জ্যাকব মার্ফি।
প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ খেলতে আসা বোদো/গ্লিমট যে শুধু গত রাতেই অঘটন ঘটিয়েছে, তা নয়। জানুয়ারিতেই ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছিল বোদো/গ্লিমট। সিটিকে ৩-১ গোলে বোদো/গ্লিমট হারিয়েছিল নিজেদের মাঠে। আর আতলেতিকোকে তাদের মাঠেই ২-১ গোলে হারিয়েছিল বোদো/গ্লিমট।

ভারত জিতবে, পাকিস্তান হারবে—বিশ্বকাপে এশিয়ার এই দুই দল মুখোমুখি হওয়ার আগেই যেন ফল একরকম অনুমিত। তাও ম্যাচের ফল এতটাই একপেশে হয় যে, এশিয়ার এই দুই দলের ম্যাচ শুধু এখন নামেই চলে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপও তার ব্যতিক্রম হয়নি। ভারতের কাছে একের পর এক হারে যখন সমালোচনায় বিদ্ধ পাকিস্তান, তখন এক হাত নিলে
৩৯ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে গেছে গতকালই। নামিবিয়ার বিপক্ষে ১০২ রানের জয়ে অষ্টম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান। যেখানে ‘সি’ গ্রুপ থেকে সুপার এইটে উঠেছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। আজ নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালি খেলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কলকাতার ইডেন
১ ঘণ্টা আগে
০,০,০—অভিষেক শর্মার নামের পাশে সংখ্যাগুলো অবাক করার মতো হলেও আসলে ঠিক এমনটাই হচ্ছে। বিস্ফোরক ব্যাটিংয়ে বোলারদের ছিন্নভিন্ন করে দিতে ওস্তাদ অভিষেক ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো রানের খাতা খুলতে পারছেন না। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটারের নাম এমন এক বাজে রেকর্ডে উঠে গেল, যে পরিসংখ্যানটা
৩ ঘণ্টা আগে
ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণ একেবারে নতুন ঘটনা নয়। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা—যে টুর্নামেন্টের ম্যাচই হোক না কেন, রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ডের বর্ণবাদের শিকার হওয়ার খবর প্রায়ই চলে আসে লাইমলাইটে। এবার চ্যাম্পিয়নস লিগে তাঁর সঙ্গে যা হলো, সেটার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট
৩ ঘণ্টা আগে