
ভারত জিতবে, পাকিস্তান হারবে—বিশ্বকাপে এশিয়ার এই দুই দল মুখোমুখি হওয়ার আগেই যেন ফল একরকম অনুমিত। তা-ও ম্যাচের ফল এতটা একপেশে হয় যে এশিয়ার এই দুই দলের ম্যাচ শুধু এখন নামেই চলে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপও তার ব্যতিক্রম হয়নি। ভারতের কাছে একের পর এক হারে যখন সমালোচনায় বিদ্ধ পাকিস্তান, তখন একহাত নিলেন শাদাব খান।
ওয়ানডে, টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলে এখন পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। যার মধ্যে ১৬ বারই জিতেছে ভারত। সর্বশেষ এই সপ্তাহের রোববার কলম্বোর প্রেমাদাসায় পাকিস্তানকে ৬১ রানে হারিয়েছে ভারত। রাজনৈতিক বৈরিতায় দুই দলের দ্বিপক্ষীয় সিরিজ যখন হয় না, তখন আইসিসি ইভেন্টে এমন একতরফা লড়াইয়ে ভক্ত-সমর্থকেরা তো হতাশ। এমনকি পাকিস্তান দলের দিকে ধেয়ে আসে একের পর এক সমালোচনার তির।
ভারতের বিপক্ষে যেদিন পাকিস্তান বাজে খেলছিল, সে সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম, শাদাব খানকে বাদ দেওয়ার কথা বলেছিলেন মোহাম্মদ ইউসুফ। একই দাবি তোলেন শহীদ আফ্রিদিও। শাদাব বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্স প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইউসুফ-আফ্রিদিদের ধুয়ে দিয়েছেন। শাদাব বলেন, ‘বিশ্বকাপে আমরা ভারতকে মাত্র একবারই হারিয়েছি। ২০২১ বিশ্বকাপে ভারতকে হারিয়েছিলাম আমরা। হ্যাঁ, তাঁরা (শহীদ আফ্রিদি-মোহাম্মদ ইউসুফ) কিংবদন্তি; কিন্তু ভারতের বিপক্ষে বিশ্বকাপে বিশেষ কিছু করতে পারেননি।’
পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মতামতের ওপর পূর্ণ শ্রদ্ধা রয়েছে শাদাবের। একই সঙ্গে পাকিস্তানের ২৭ বছর বয়সী এই ক্রিকেটার বারবার মনে করিয়ে দিয়েছেন, আফ্রিদি-ইউসুফদের সময় ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। স্থানীয় এক সংবাদমাধ্যমে শাদাব বলেন, ‘সমালোচনার ব্যাপার তো আমাদের হাতে নেই। সাবেক ক্রিকেটারদের নিজস্ব মত আছে। তাঁরা পাকিস্তানের জন্য দারুণ কিছু করেছেন। কিন্তু দিন শেষে তাঁরা কেউই বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় পাননি।’
প্রেমাদাসায় এই সপ্তাহের রোববার টস হেরে আগে ব্যাটিং পেয়ে ভারত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান করেছিল। ইশান কিশানের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছিল পুরো পাকিস্তান। শাদাব খান ১ ওভারে ১৭ রান দিয়ে কোনো উইকেট পাননি। তাঁকে দিয়ে আর বাড়তি বোলিং করানোর সাহস করেননি অধিনায়ক সালমান আলী আগা।
শাদাবের মতে, টি-টোয়েন্টিতে একটা বাজে দিনই পুরো ম্যাচের দৃশ্যপট বদলে দেয়। ২৭ বছর বয়সী পাকিস্তানের লেগস্পিনার বলেন, ‘আমি সেটাকে (বাজে পারফরম্যান্স) সঠিক বলছি না। আমার হাতে যা আছে, সেটাই শুধু নিয়ন্ত্রণ করতে পারি। একটা বাজে দিন বা একটা বাজে ওভার হতেই পারে। টি-টোয়েন্টিতে আপনি রান দেবেন, আবার উইকেটও পাবেন। এটা নিয়ে আমি বেশি কিছু ভাবতে চাই না।’
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) গতকাল নামিবিয়ার বিপক্ষে ১০২ রানের জয়ে এবারের বিশ্বকাপের অষ্টম দল হিসেবে পাকিস্তান সুপার এইটের টিকিট কেটেছে। পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান ৫৮ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন। শাদাব এই ম্যাচে ৪ ওভারে ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট।

প্রবাসী নারী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকীর এখন ঢাকা-সুইডেন-ঢাকা যাতায়াত করতে হচ্ছে নিয়মিত। নারী এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট সামনে রেখে ১৬ ফেব্রুয়ারি বাফুফের আনুষ্ঠানিক অনুশীলন পর্বে যোগ দিয়েছেন আনিকা। অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ জাতীয় দলের কয়েকজন ফুটবলারের সঙ্গে বন্ধুত্ব হয়েছে সুইডেনপ্রবাসী এই
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে গেছে গতকালই। নামিবিয়ার বিপক্ষে ১০২ রানের জয়ে অষ্টম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান। যেখানে ‘সি’ গ্রুপ থেকে সুপার এইটে উঠেছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। আজ নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালি খেলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কলকাতার ইডেন
৩ ঘণ্টা আগে
লিগ পর্ব শেষে ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ গড়িয়েছে প্লে-অফ পর্বে। তবে দ্বিতীয় রাউন্ড শুরুর পরই চোখে সর্ষেফুল দেখছে ইতালির ক্লাবগুলো। টানা দুই দিনে তিনটি ইতালির ক্লাব হেরেছে। যার মধ্যে গত রাতে অঘটনের শিকার হয়েছে ইন্টার মিলান। চ্যাম্পিয়নস লিগের সবশেষ আসরের রানার্সআপ দল হেরেছে প্রথমবারের মতো খেলতে আ
৩ ঘণ্টা আগে
০,০,০—অভিষেক শর্মার নামের পাশে সংখ্যাগুলো অবাক করার মতো হলেও আসলে ঠিক এমনটাই হচ্ছে। বিস্ফোরক ব্যাটিংয়ে বোলারদের ছিন্নভিন্ন করে দিতে ওস্তাদ অভিষেক ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো রানের খাতা খুলতে পারছেন না। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটারের নাম এমন এক বাজে রেকর্ডে উঠে গেল, যে পরিসংখ্যানটা
৪ ঘণ্টা আগে