ইউরোপীয় ফুটবলে রাজত্ব শেষে এশিয়া মাতাতে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল-নাসরের সঙ্গে চুক্তি করে পারিশ্রমিকে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। এখন নিজের পায়ের জাদু দেখাতে প্রস্তুত হচ্ছেন পর্তুগিজ তারকা।
ইতিমধ্যে পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করে সৌদি অলস্টারের হয়ে ঝলকও দেখিয়েছেন রোনালদো। সৌদি আরবের ক্লাবটিতে যোগ দিয়ে অনেক ফুটবলারের প্রশংসা পেয়েছেন। এবার সৌদি লিগের আরেক জনপ্রিয় দল আল-হিলালের এক স্ট্রাইকারের প্রশংসায় ভাসছেন তিনি।
ওডিওন ইগালোর প্রশংসাটা অবশ্য নতুন নয়। অনেক আগে থেকেই সর্বকালের সেরা ফুটবলারের তকমাটি গায়ে সেটে আছে রোনালদোর। পুরোনো বিষয়টিকে আবার সামনে এনে রিয়াল মাদ্রিদ কিংবদন্তির বিশালত্বটাই প্রমাণ করালেন নাইজেরিয়ান স্ট্রাইকার। ওডিওন ওএমএ স্পোর্টস টিভিকে বলেছেন, ‘রোনালদো হচ্ছেন একজন কিংবদন্তি। সে আমার কাছে সর্বকালের সেরা। তাকে যথেষ্ট সম্মান ও তার প্রশংসা করি।’
রোনালদোকে শুভকামনা জানানোর পর নিজেদের লড়াইয়ের কথাও জানিয়েছেন ওডিওন। ৩৩ বছর বয়সী এই ফুটবলার বলেছেন, ‘আল-নাসরের হয়ে সে ভালো খেলুক—এ জন্য শুভকামনা রইল। মৌসুমের শেষ দিকে আমাদের দেখা হবে। তখন আল-হিলালের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
সৌদি প্রো লিগে বর্তমানে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন রোনালদোরা। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে দুইয়ে আছে আল-হিলাল। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৩২।

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
১ ঘণ্টা আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে