
‘আপনারা যাঁরা সাংবাদিক আছেন, তাঁরা পেছনে গিয়ে দাঁড়ান। আপনাদের জন্য কোনো আসন রাখা হয়নি।’
র্যাডিসন হোটেলের বলরুমে একবার নয়, তিনবার একই ঘোষণা দিলেন উপস্থাপিকা। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর ঢাকায় আসার অনুষ্ঠানে সংবাদকর্মীরা তাতে হলেন বিব্রত, বিরক্ত। শেষে অপমানিত বোধ করে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়ে হোটেলের বাইরে অবস্থান নেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকেরা।
রোনালদিনহোকে বাংলাদেশে আনার মূল উদ্যোক্তা ক্রিয়েশন ওয়ার্ল্ড ও অফ ট্র্যাক নামের দুই প্রতিষ্ঠান। সাংবাদিক সংখ্যা সীমিত দাবি করে হোটেলের বলরুমে সংবাদকর্মীদের শুরুতে অনুষ্ঠান প্রবেশে বাধা দেওয়া হয়। শেষ পর্যন্ত বাধাবিপত্তি পেরিয়েই ভেতরে প্রবেশ করেন সাংবাদিকেরা।
অনুষ্ঠানেও বারবার মাইকে সাংবাদিকদের আসন ছেড়ে দেওয়ার মাইকিং করা হয়। উপস্থাপিকার এই ঘোষণায় অপমানিত বোধ করে হোটেল ছেড়ে বের হয়ে আসেন সংবাদকর্মীরা।
অনুষ্ঠান বর্জনের সময় উঠে এসেছে পুনেতে লিটন দাসের ঘটনাও। পুনেতে হোটেল লবি থেকে নিরাপত্তাকর্মী দিয়ে বাংলাদেশি সাংবাদিকদের বের করে দেন লিটন। তাতেই তেতে ছিলেন সংবাদকর্মীরা। পুনের ঘটনার ঢেউ আজ আছড়ে পড়ল র্যাডিসনেও।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে