এক যুগের বেশি সময় ধরে চলছে লিওনেল মেসি বনাম ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। দুজনের মধ্যে কে সেরা—সেই তর্ক তো আছেই। সার্জিও রামোস ভাগ্যবান ফুটবলারদের একজন, যাঁর সর্বকালের সেরা এই দুই তারকার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার অভিজ্ঞতা হয়েছে।
রিয়াল মাদ্রিদে দীর্ঘদিন রোনালদোর সতীর্থ ছিলেন রামোস। সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে এখন ‘দুজনার দুটি পথ গেছে বেঁকে’। রিয়াল ছাড়ার পর পর্তুগিজ উইঙ্গার জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এখন যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসরে। আর রামোস ২০২১ সালের জুলাইয়ে ফ্রি এজেন্ট হয়ে যোগ দিয়েছেন পিএসজিতে।
আর সেখানেই স্প্যানিশ ডিফেন্ডার সতীর্থ হিসেবে পেয়েছেন সাবেক শত্রু মেসিকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড বার্সেলোনায় থাকাকালীন রামোসের সঙ্গে সম্পর্ক ছিল দা-কুমড়ার। অথচ এখন তাঁরা একই সুখ-দুঃখের ভাগীদার। মেসি পার্ক দে প্রিন্সেসে যাওয়ার এক মাস পর প্যারিসে আসেন রামোসও।
ভক্ত-সমর্থকেরাও ভেবেছিলেন, এক জার্সিতে খেললেও দুজনের সম্পর্ক কখনো হৃদ্যতাপূর্ণ হবে না। কিন্তু সেটিই ভুল প্রমাণিত হলো। এখন তো মেসিকেই সর্বকালের সেরা মেনে বসে আছেন রামোস। অথচ রিয়ালে থাকলে ৩৬ বছর বয়সী ডিফেন্ডারের কাছে মেসি ছিলেন চক্ষুশূল আর রোনালদো ছিলেন সর্বকালের সেরা।
কিন্তু সময় পাল্টায়। মানুষের চিন্তা-চেতনা বদলায়। ওই যে নাট্যকার ও বুদ্ধিজীবী মুনীর চৌধুরী বলেছিলেন, ‘মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়’—রামোসের ধারণাও পাল্টেছে। তাঁর চোখে এখন মেসিই সেরা। সম্প্রতি পিএসজি টিভিকে তিনি জানিয়েছেন, দক্ষিণ আমেরিকানই ইতিহাসেরই সেরা ফুটবলার।
মেসির সঙ্গে টানা ১৫ বছর প্রতিপক্ষ হিসেবে খেলেছেন রামোস। এবার একসঙ্গে ১৮ মাস ট্রেনিং অতিবাহিত করার পর তিনি বলেছেন, ‘মেসির বিপক্ষে দীর্ঘ বছর ভুগেছি। আমি তার সঙ্গে খেলা উপভোগ করছি। এখন পর্যন্ত ফুটবলেরই সেরা খেলোয়াড় সে।’
রামোসের এই কথা শুনে কে না বলবে, মন পাল্টেছে তাঁর! স্প্যানিশ সেন্টার-ব্যাকের বক্তব্যই বুঝিয়ে দেয়, সাতবারের ব্যালন ডি’অর জয়ী সর্বকালের সেরা। তবে সাক্ষাৎকারে সাবেক সতীর্থ পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদোকে নিয়ে কিছুই বলেননি রামোস।
কাতার বিশ্বকাপ দিয়ে স্বপ্ন পূরণ করেছেন মেসি। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বসেরার মুকুট এনে দিয়েছেন তিনি। ক্যারিয়ারের সব পুরস্কারই যে হলো তাঁর।

কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
২৭ মিনিট আগে
আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বেঁচে গেলেন শ্রীলঙ্কার ব্যাটার পাসিন্দু সুরিয়াবান্দারা। টেস্ট ক্যারিয়ার প্রথম সেঞ্চুরি পাওয়া তাঁর কাছে ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু সুরিয়াবান্দারা সেটা আর করতে পারলেন কই! ঠিক তার পরের বলেই ভারতীয় বাঁহাতি স্পিনারকে উইকেটটা উপহার দিয়েছেন সুরিয়াবান্দারা।
১ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কার হাতে উঠবে শিরোপা, তা জানতে এখনো প্রায় এক বছরের অপেক্ষা। কিন্তু দুই ফাইনালিস্ট খুঁজে বের করা তো এত সহজ নয়। বিশেষ করে, চার ও পাঁচে থাকা বাংলাদেশ-ভারত তাকিয়ে থাকছে একে অপরের ম্যাচের দিকে।
২ ঘণ্টা আগে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে গত এক দশকে ফুটবল প্রশাসনে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বেড়েছে বলে মনে করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ফিফা ও ইনফান্তিনোর কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২ ঘণ্টা আগে