প্রিন্স সুলতান বিন আজিজ স্টেডিয়ামে গত রাতটা ছিল রোনালদোময়। আল নাসর-আল তাওউন নয়, লড়াইটা যে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আল তাওউনের। আল নাসরের জয়ের পর নেইমারের আল হিলালকে এক রকম হুমকি দিয়ে রাখলেন রোনালদো।
আল নাসর-আল তাওউন গত রাতের ম্যাচটি ছিল সৌদি সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনাল। আল তাওউনকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আল নাসর। দুটি গোলেই অবদান রয়েছে রোনালদো। ৮ মিনিটে রোনালদোর পাস থেকে অ্যাসিস্ট করেন আয়মান ইয়াহিয়া। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল নাসর। রোনালদো জাল খুঁজে পান দ্বিতীয়ার্ধে দ্রুত সময়েই। সুলতান আল ঘান্নামের পাস রিসিভ করে ডান পাশের কর্ণার ঘেঁষে গোল করেন রোনালদো। প্রতিযোগিতামূলক ক্যারিয়ারের ৮৯৬ তম গোল করে ‘সিউ’ উদযাপন করেন। ফাইনালে এখন আল নাসরের প্রতিপক্ষ আল হিলাল। সেমিফাইনালে আল নাসর জেতার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লিখেছেন, ‘আমরা আসছি সুপার কাপের ফাইনালে।’
আল নাসর গত রাতে ১০ জনের দলে পরিণত হয়েছে একেবারে শেষ সময়ে এসে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে লাল কার্ড দেখেন দলটির মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচ। বাংলাদেশ সময় পরশু রাত ১০টা ১৫ মিনিটে সৌদি সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে আল নাসর ও আল হিলাল। শিরোপা নির্ধারিত ম্যাচটিও হবে প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে।
রোনালদোর সামনে এবার আল নাসরের জার্সিতে দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ। গত বছর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছিলেন, যা ছিল সৌদি ক্লাবের জার্সিতে তাঁর প্রথম শিরোপা। আল নাসরেরও সেটি প্রথম কোনো মেজর শিরোপা।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১০ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১১ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে