
কুঁচকির চোট কাটিয়ে অক্টোবরেই মাঠে ফিরবেন কোল পালমার–এমন আশায় ছিলেন এনজো মারেস্কা। কিন্তু সেটা হলো না। ইংলিশ ফুটবলারকে নিয়ে অপেক্ষা বাড়ল চেলসি কোচের। মারেস্কা জানালেন, পালমারের মাঠে ফিরতে আরও ৬ সপ্তাহ সময় লাগবে।
গত আগস্টে কুঁচকির চোটে পড়েন পালমার। এরপর গত মাসে চেলসির হয়ে মাঠে ফিরে তিনটি ম্যাচ খেলেন। সবশেষ ম্যাচটি খেলেন গত ২০ সেপ্টেম্বর। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সে ম্যাচে নতুনকরে কুঁচকিতে চোট পান এই অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার। এরপর আর মাঠে নামা হয়নি তাঁর। মারেস্কা যে তথ্য দিলেন, তাতে সহসা মাঠে ফেরা হচ্ছে না পালমারের।
লিগে আগামীকাল নটিংহামের আতিথেয়তা নেবে চেলসি। তার আগে আজ সংবাদ সম্মেলনে মাররেস্কার আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে উঠেছিলেন পালমার। চেলসি কোচ বলেন, ‘পালমারকে নিয়ে আমার ধারণা ভুল ছিল। তাঁর মাঠে ফিরতে আরও ৬ সপ্তাহ লাগবে। চিকিৎসকরা তো আর জাদুকর নন। আমরা আশা করি এই সময়টা তাঁর সুস্থতার জন্য যথেষ্ট হবে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ধাপে ধাপে সবকিছু করতে হবে। তবে এই সময়ের মধ্যে সে নিশ্চিতভাবেই সুস্থ হয়ে যাবে। আমরা যতটা সম্ভব পালমারকে রক্ষা করার চেষ্টা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন সে ফিরে আসবে, তখন সে সম্পূর্ণ ফিট থাকবে।’
পালমারের না থাকাটা দলের জন্য কতটা ক্ষতি সেটাও জানিয়েছেন মারেস্কা, ‘সে (পালমার) দারুণ একজন ফুটবলার। তাঁর বিকল্প খেলোয়াড় খুঁজে পাওয়া আমাদের জন্য কঠিন হবে। বর্তমান সময়ে সে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা খেলোয়াড়। তাঁর জায়গায় অন্য কাউকে খেলানো সহজ কথা নয়। আমাদের দলে পালমারের মতো কেউ নেই।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে