ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরু হয়ে গেছে। মাঠের লড়াইয়ের সঙ্গে চলছে ডাগআউটের লড়াইও। শুধু ট্যাকটিসেই নয়, ভক্তরা পছন্দের কোচদের ফ্যাশন ও স্টাইল নিয়েও যথেষ্ট আগ্রহী। প্রিমিয়ার লিগের আলোচিত কজন কোচের ফ্যাশন নিয়েই এ আয়োজন।
মার্সেলো বিয়েলসা, লিডস
মার্সেলো বিয়েলসা কোচ হিসেবে এমন উচ্চতা স্পর্শ করেছেন, যেখানে খুব কম জনই উঠতে পেরেছেন। পেপ গার্দিওলা ও মরিসিও পচেত্তিনোর মতো কোচরাও বিয়েলসাকে নিজেদের আদর্শ হিসেবে বিবেচনা করেন। নিজেকে চেনাতে বাড়তি ফ্যাশনসচেতনতার প্রয়োজন নেই তাঁর। তিনি যা-ই পরবেন, সেটাই ফ্যাশন! ক্লাব ট্র্যাকসুট পরেই বিয়েলসা যেখানে খুশি চলে যেতে পারেন। যে পোশাক পরে তিনি টাচলাইনে দাঁড়ান, সেটি পরেই হাজির হন লিডসের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে।
পেপ গার্দিওলা, ম্যানচেস্টার সিটি
ফ্যাশনের দিক থেকেও অন্যদের চেয়ে গার্দিওলা একটু আলাদা। আরামদায়ক পোশাককেই যে এই স্প্যানিশ কোচ প্রাধান্য দেন, সেটা তাঁকে দেখলেই বোঝা যায়। বিভিন্ন ধরনের পোশাক পরে তাঁকে টাচলাইনে দাঁড়াতে দেখা গেছে। কখনো কোট-টাই পরা সাহেব, আবার কখনো শুধু সাদা আন্ডারশার্ট পরেও টাচলাইনে দাঁড়াতে দেখা গেছে। কখনো গলায় ঝোলানো থাকে মাফলারও। সাম্প্রতিক সময়ে একটি জ্যাকেট পরেও বেশ আলোচনায় ছিলেন গার্দিওলা। সেই জ্যাকেটের পেছনের অংশে ক্লাবের লোগো লাগানো ছিল। এ নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে।
ইয়ুর্গেন ক্লপ, লিভারপুল
ক্লাব ব্র্যান্ডেড ট্র্যাকসুট ও ক্যাপেই সব সময় ইয়ুর্গেন ক্লপকে দেখে অভ্যস্ত সবাই। এই জার্মান কোচকে এক নজর দেখলেই বুঝতে পারবেন তিনি বেশ ফ্যাশনদুরস্ত ও স্টাইলিস্ট। ক্লপের কোচিংয়ের ধরনের সঙ্গেও চাইলে তাঁর ফ্যাশনসচেতনতা মেলানো যেতে পারে। সম্প্রতি চশমা পরা বাদ দিয়েছেন ক্লপ। অস্ত্রোপচার করে চোখের সমস্যা যখন ঠিকই করে ফেলেছেন, চশমা পরে আর কী লাভ!
ওলে গুনার সুলশার, ম্যানইউ
কালো স্যুট, সাদা শার্ট ও কৃশকায় লাল টাই। ম্যানইউ কোচ ওলে গুনার সুলশারকে পরিচয় করিয়ে দিতে এর বেশি কিছু প্রয়োজন নেই। এমন ক্ল্যাসিক দর্শন নিয়েই সব সময় ধরা দেন নরওয়েজীয় এই কোচ। ম্যানইউর ব্র্যান্ডেড ব্লেজারটিতে সুলশার ‘ রেড ডেভিল’দের পরিচয়ের পুরোটাই টাচলাইনে ধরে রাখতে পারেন। পাশাপাশি ব্রিটেনের আবহাওয়ার কারণেও পোশাকপরিচ্ছদে যে কখনো কখনো পরিবর্তন আসে, সেটাও সত্য।
টমাস টুখেল, চেলসি
চেলসি ক্লাব শপের সবকিছুই টমাস টুখেলের মধ্যে দেখতে পাবেন। জার্মান এই কোচ নিচে পরেন চেলসির ব্র্যান্ডেড কালো ট্র্যাকসুট। গায়ে জড়ানো থাকে ক্লাব ব্র্যান্ডেড ধূসর ট্র্যাকসুট। কখনো কখনো ক্লাবের লোগোযুক্ত ক্যাপ কিংবা কানটুপি। পাশাপাশি নাইকির স্নিকার সংগ্রহের দিক থেকে বেশ শৌখিন টুখেল। তাঁর সংগ্রহে এয়ার জর্ডান থেকে এয়ার ম্যাক্সের বৈচিত্র্যময় বেশ কিছু রানিং শু রয়েছে।

শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। আজ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও শ্রীলঙ্কার হয়ে এই সংস্করণে খেলা চালিয়ে যেতে চান তারকা অলরাউন্ডার।
২১ মিনিট আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল উৎসবের রাত। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে খেলা বেনিনের জন্য রাতটি শেষ হয়েছে ক্ষোভ আর হতাশা নিয়ে। অভিযোগ উঠেছে, ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে স্বাগিতকদের পক্ষ থেকে প্রত্যাশিত সৌজন্য দেখানো হয়নি।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা যেভাবে এগোচ্ছে, তাতে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকার। তাঁর মতে, পর্তুগিজ তারকা লিওনেল মেসির মতোই আবেগঘন বিদায় পাওয়ার যোগ্য।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির দীর্ঘ পথচলা শেষ হয়েছে। বিদায়ের সেই বিশেষ রাতে স্বামীর পাশে ছিলেন আন্তোনেলা রোকুজ্জো। পরদিন সামাজিক মাধ্যমে তারকা ফুটবলারকে নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে