ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দিয়ে আজ হামলা চালিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর এই ঘোষণার মাধ্যমে ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণাধীন দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন ভূখণ্ডের স্বীকৃতি দিয়েছে রাশিয়া।
ডনবাস নামে পরিচিত এই অঞ্চলে পুতিনের হামলায় সাতজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইউক্রেনের পুলিশ। আর বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির ৪০ নাগরিক নিহত হয়েছেন।
নিজ দেশে অন্য দেশের এমন আগ্রাসন ভালোভাবে নিতে পারেননি ইউক্রেনের ক্রীড়াবিদেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতামত জানাচ্ছেন বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিচিত তারকারা।
২০০৪ ব্যালন ডি’অর জয়ী আন্দ্রেই শেভচেঙ্কো, টেনিস তারকা এলিনা সভিতোলিনার মতো আশঙ্কার কথা জানিয়েছেন ম্যানচেস্টার সিটির ইউক্রেনিয়ান ডিফেন্ডার ওলেক্সান্দার জিনচেঙ্কোও। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে পুতিনের মৃত্যু কামনা করেছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে পুতিনের ছবি দিয়ে ২৫ বছর বয়সী জিনচেঙ্কো লিখেছেন, ‘দানব, সবচেয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু হবে তোর।’
অবশ্য কিছুক্ষণ পরেই সে পোস্ট উধাও হয়ে যায়। জিনচেঙ্কোর দাবি, ইনস্টাগ্রামই নাকি মুছে দিয়েছে সেই পোস্ট!
পুতিনকে পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে ইউক্রেনও। রাশিয়ার ছয়টি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসনিক সহকারী ওলেকসি আরেস্টোভিচ।

ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেট বিশ্বকে চমক দিয়ে চলেছে জিম্বাবুয়ে। আন্ডারডগ তকমা ঝেড়ে ফেলে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই সুপার এইটে পা রেখেছে সিকান্দার রাজার দল। আজ স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পর জিম্বাবুয়ের অধি
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার লজ্জাজনক বিদায়ে ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর এবার ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ‘ফরেনসিক পর্যালোচনার’ কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০২১ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এমন বিপর্যয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না অজি
১২ ঘণ্টা আগে
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দীর্ঘ ১৬ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে গত ১৬ বছরে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। আগের দুইবারই জেতে লঙ্কানরা। লঙ্কানদের বিপক্ষে এই স্মরণীয় জয়ের ফলে
১৩ ঘণ্টা আগে